চার জনকে ছাড়া চলছে এশিয়ান গেমসের ক্যাম্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৩, ১৯:৪৯আপডেট : ১৭ জুন ২০২৩, ১৯:৫৯

চীনের হাংজুতে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত হবে এশিয়ান গেমস। সেখানে হকি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। প্রস্তুতির জন্য প্রাথমিকভাবে ৪০ জন খেলোয়াড়কে ডাকা হয়েছিল। কিন্তু চার জন খেলোয়াড় ছাড়াই চলছে আবাসিক ক্যাম্প।

১৫ জুন বিকাল থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুশীলন শুরু হয়েছে। শুরুর দিন থেকে ৩৬ জন খেলোয়াড় রিপোর্টের পর অনুশীলন করেছে। বাকি চার জনের দুজনের লিগামেন্টে অস্ত্রোপচারের জন্য খেলতে অপারগতা প্রকাশ করেছে। অন্য দুজন সার্ভিসেস বাহিনীতে ট্রেনিং থাকায় আসতে পারছেন না। 

আপাতত তিন সহকারী আশিকুজ্জামান, রাসেল খান বাপ্পী ও শহীদুল্লাহ টিটু রয়েছেন কোচিং প্যানেলে। জুলাইয়ের শুরুতে দক্ষিণ কোরিয়ার কোচ পুরোপুরি দায়িত্ব নেবেন।  

তবে শুরুতে ফিটনেসের ওপর জোর দেওয়া হচ্ছে বলে আশিকুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘চার জন ছাড়া বাকি সবাই অনুশীলনে রয়েছে। আপাতত ফিটনেসের ওপর কাজ হচ্ছে। ট্যাকটিকাল দিক নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চাইছি ঈদের পর কোরিয়ান কোচ এসে যেন পুরো দলকে একটা অবস্থায় দেখতে পান।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি