চার বছর পর আন্তর্জাতিক হকিতে ফিরছেন বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৩, ২০:২২আপডেট : ২১ আগস্ট ২০২৩, ২০:২২

২০১৯ সালে সিঙ্গাপুরে এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে খেলেছিল বাংলাদেশ দল। এরপর অনেকটা অলস সময় কেটেছে তাদের। এবার অচলায়তন ভেঙে ওমানে খেলতে যাচ্ছে তারা। বিশ্বকাপ বাছাইয়ে ফাইভ-এ-সাইড হকি হবে সেখানে। সালালাহ শহরে টুর্নামেন্টটি চলবে ২৫-২৮ আগস্ট।

আবার ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর একই শহরে হবে ছেলেদের বিশ্বকাপ বাছাই এশিয়া হকি ফাইভের আসর। দুটি টুর্নামেন্টের পোশাকি নাম হলো মেন্স ও ওমেন্স এশিয়া হকি বিশ্বকাপ বাছাই। এই টুর্নামেন্টেও অংশ নেবে বাংলাদেশ। 

এর আগে থাইল্যান্ডে যুব অলিম্পিকের ‘ফাইভ-এ-সাইড’ বাছাইপর্ব পেরিয়ে আর্জেন্টিনায় চূড়ান্ত পর্ব খেলার অভিজ্ঞতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ যুব হকি দলের।

তবে এবার ছেলে ও মেয়েদের দুটি দলই সিনিয়রদের নিয়ে গড়া। ওমান মিশনে বাংলাদেশের দুটি দলেরই কোচ বিকেএসপির হকির বিভাগীয় প্রধান জাহিদুর রহমান রাজু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মেয়েরা অনেক দিন পর আন্তর্জাতিক হকি খেলছে। তবে আমি মনে করি ওরা যা শিখেছে, সে অনুযায়ী খেলতে পারলে খারাপ করবে না। ছেলেদের দলটা মেয়েদের চেয়ে তুলনামূলক ভালো। কারণ এই দলের খেলোয়াড়েরা আন্তর্জাতিক হকিতে অভিজ্ঞ।’ 

নারী দলটি আগামীকাল ঢাকা ছাড়বে। আর ছেলেরা ২৬ আগস্ট ঢাকা ছাড়বে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি