এবার ইরানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৩, ২০:২০আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০০:২৭

উইমেন’স ফাইভ-এ-সাইড এশিয়া কাপ হকিতে এবার ইরানকে উড়িয়ে দিয়েছেন অর্পিতা-আইরিনরা।

ওমানের সালালাহতে হওয়া এই প্রতিযোগিতায় শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে ইরানকে ৯-৩ গোলে হারায় বাংলাদেশ। আইরিন রিয়া ৪টি ও অপির্তা পল ৩ গোল করেন। একবার করে জালের দেখা পান মুক্তা খাতুন ও মোসাম্মাৎ আক্তার।

এনিয়ে টানা দ্বিতীয় জয় পেলো বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-৪ গোলে হেরে আসর শুরু করা মেয়েরা দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ১০-৫ গোলে ধসিয়ে দিয়েছিল।

আজ রাতেই ওমানের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এই আসরে বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে খেলছে। এই পুলে বাংলাদেশসহ আছে চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, ইরান, ওমান ও হংকং। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট বাংলাদেশের।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম