বাংলাদেশের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিলো চাইনিজ তাইপে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ১৬:৫৪আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৬:৫৪

উইমেন’স ফাইভ-এ-সাইড এশিয়া কাপ হকিতে চ্যালেঞ্জার পুলের গ্রুপ পর্বে ১০-৫ গোলে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। সেই দলটির বিপক্ষে সপ্তম-অষ্টমস্থান নির্ধারণী ম্যাচে হেরে বসেছে রিয়া-অর্পিতারা। সোমবার এগিয়ে গিয়েও ৮-৫ গোলে তাইপের কাছে বাংলাদেশ হার দেখেছে। এক অর্থে প্রতিশোধ নিয়েছে তাইপে।

ওমানের সালালাহতে সোমবার শুরুতে এগিয়ে গেলেও বিরতির আগ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে ৪-৪ গোলে সমতায় থাকতে হয়েছে। বিরতির পর শুরুর দিকে চাইনিজ তাইপে প্রথমবারের মতো লিড নেয়। ১৭ মিনিটে এগিয়ে যায় ৫-৪ গোলে। ২১ মিনিটে ব্যবধান আরও বাড়ায়। বাংলাদেশকে পেছনে ফেলে ৬-৪ গোলের লিড অব্যাহত রাখে। দুই মিনিট পর বাংলাদেশ ব্যবধান কমিয়ে স্কোরলাইন ৬-৫ করলেও সেটি ধরে রাখতে পারেনি। 

চাইনিজ তাইপে আবারও এগিয়ে যায় ২৭ মিনিটে ৭-৫ গোলে। শেষ পর্যন্ত ৮-৫ গোলে তাইপে বাংলাদেশকে হারিয়ে সপ্তম হয়েছে। আর লাল-সবুজ দলকে অষ্টম হয়ে টুর্নামেন্ট থেকে ফিরতে হচ্ছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি