এশিয়ান গেমস

উজবেকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৪

এশিয়ান গেমস হকিতে সিঙ্গাপুরের পর এবার উজবেকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। শনিবার তারা জিতেছে ৪-২ গোলে।

চীনের গংশু কানার স্পোর্টস পার্ক স্টেডিয়ামে বিরতির আগ পর্যন্ত উজবেকরা চোখে চোখ রেখে খেলেছে। স্কোর লাইন ছিল ২-২।

ম্যাচ ঘড়ির ১০ মিনিটে বাংলাদেশ প্রথম এগিয়ে যায়। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম লাল সবুজ দলের হয়ে গোলমুখ খোলেন।

১৭ মিনিটে উজবেকিস্তান সমতায় ফেরে। আক্রমণ থেকে রুসলান করিমভ লক্ষ্যভেদ করেন।

চার মিনিট পর বাংলাদেশ আবারও এগিয়ে যায়। আক্রমণ থেকে আরশাদ হোসেন গোল করেন।

তবে এই লিডও বেশিক্ষণ থাকেনি। ২৬ মিনিটে ওভিওখুলভ জনিবেক গোল করে স্কোরলাইন ২-২ করেন।

বিরতির পর তৃতীয় কোয়ার্টারে এসে বাংলাদেশ তৃতীয় গোল করে এগিয়ে যায়। ৪২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম লক্ষ্যভেদ করে উজবেকিস্তানকে পেছনে ফেলেন। 

৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম চতুর্থ গোল করে বাংলাদেশের জয় সুনিশ্চিত করেন।

গ্রুপে বাংলাদেশ পরের ম্যাচ খেলবে শক্তিশালী ভারতের বিপক্ষে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের