আড়াই ঘণ্টার আবাহনী-মোহামেডান ম্যাচে জেতেনি কেউ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৪, ২০:১২আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২০:১২

আবাহনী লিমিটেড-মোহামেডান স্পোর্টিং ম্যাচ মানে অন্যরকম উত্তেজনা। তা যে কোনও খেলাতে হোক না কেন। শনিবার প্রিমিয়ার হকি লিগে প্রথম পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। ৬০ মিনিটের ম্যাচ শেষ হয়েছে প্রায় আড়াই ঘণ্টা পর। তার পরেও জেতেনি কোনও দল। ১-১ গোলে ড্র নিয়ে দুই দল মাঠ ছেড়েছে।

শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর। বিদেশি দুই আম্পায়ার মাঠে আসতে দেরি করায় ম্যাচও শুরু হয় দেরিতে। ম্যাচের শুরুতে আজ সকালে প্রয়াত সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের আত্মার মাগফেরাতের জন্য এক মিনিট নিরবতা পালন করেন দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা ও আম্পায়াররা। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই রাকিবুল হাসানের ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী। ৩৩ মিনিটে মোহামেডানের আমিরুল ইসলাম গোল করলে ১-১ সমতা আসে । 
এরপরই  জয়ের জন্য মরিয়া হয়ে উঠেন দুই দলের খেলোয়াড়রা। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে আম্পায়ার ফাউলের বাঁশি দেন। এ নিয়ে মোহামেডানের খেলোয়াড়রা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে রিভিউতে তা বাতিল হয়। খেলা বন্ধ থাকে ১০ মিনিট। ম্যাচ শেষের ৫৮ সেকেন্ড আগে মোহামেডানের করা একটি ফাউলকে কেন্দ্র করে খেলা বন্ধ থাকে আরও ৩০ মিনিট। এরপর খেলা শুরু হলে শেষ সেকেন্ডে পেনাল্টি পায় মোহামেডান। কিন্তু আম্পায়ার খেলা শেষের বাঁশি দিয়েছেন। তাতেও আপত্তি জানায় মোহামেডান। সেই পেনাল্টি গড়াতে সময় লাগে আরও ১০ মিনিট। এভাবে সাড়ে তিনটায় খেলা শুরু হলেও তা শেষ হয় বিকাল ছয়টায়।

খেলা শেষে মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি বলেছেন, ‘খেলা নষ্টের মূলে তৃতীয় আম্পায়ার সেলিম লাকি। ফেডারেশন ৫৫ হাজার টাকা খরচ করে রিভিউ দেখার মেশিন কিনলেও নাকি তিনি তা স্পষ্ট দেখতে পান না।’ তবে অভিযোগের আঙ্গুল সরাসরি মোহামেডানের খেলোয়াড়দের দিকে তুললেন আবাহনীর ম্যানেজার মাহবুব হারুন। তার কথায়, ‘মোহামেডানের দুইজন খেলোয়াড়ের কারণে ম্যাচের এই দশা।’

৯ ম্যাচ শেষে আবাহনীর সংগ্রহ এখন ২৫ পয়েন্ট। টেবিলের শীর্ষ দল তারা। অন্যদিকে ৮ ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ২০ পয়েন্ট। টেবিলের তিনে অবস্থান দলটির।

/টিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের