শেষ মুহূর্তে ঊষাকে জেতালেন ভারতের ইশরাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৪, ১৯:১৭আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৯:১৭

প্রিমিয়ার হকি লিগের সুপার সিক্স পর্বে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। মওলানা ভাসানী স্টেডিয়ামে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে পুরান ঢাকার দলটি। ঊষার ভারতীয় রিক্রুট ইশরাত ইকতিদারের জোড়া গোলে এ জয় তুলে নেয় ঊষা।

ম্যাচের জয়সূচক গোলটি আসে একবারে অন্তিম মুহূর্তে। খেলা শেষের বাঁশি বাঁজানোর ১ মিনিট আগে।

হারলেও ম্যাচে দুর্দান্ত খেলেছে অ্যাজাক্স। বেশ কিছু গোলের সহজ সুযোগও তৈরি করে দলটি। আগে গোল করে এগিয়েও গিয়েছিল। কিন্তু ইকতিদারের পারফরম্যান্সের কাছে শেষ পর্যন্ত পয়েন্ট হারায় অ্যাজাক্স।

খেলায় বিজিত দলের একমাত্র গোলটি করেন ভারতের জাসম্যান মান্ডা। এই জয়ে ১২ খেলায় ২৮ পয়েন্ট ঊষার। সমান সংখ্যক ম্যাচে অ্যাজাক্সের সংগ্রহ ১৪ পয়েন্ট। রবিবার খেলার প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় অ্যাজাক্স। ১২ মিনিটে জাসম্যান মান্ডার ফিল্ড গোলে শুরুর অগ্রগামিতা অ্যাজাক্সের। গোল পরিশোধ করতে চতুর্থ ও শেষ কোয়ার্টার পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় মাঠে উপস্থিত ঊষা দর্শক-সমর্থকদের। ৪৬ মিনিটে ইকতিদারের ফিল্ড গোলে সমতায় ফেরে ঊষা। ৫৯ মিনিটে ইকতিদার ঊষাকে জয়সূচক গোলটি এনে দেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম