সবুজ-সুদীপের হ্যাটট্রিকে মেরিনার্সের বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ এপ্রিল ২০২৪, ১৮:৫১আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৮:৫১

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে বড় জয় পেয়েছে মেরিনার ইয়াংস ক্লাব। আজ বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৯-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।  

ডিফেন্ডার সোহানুর রহমান সবুজ ও ভারতের সুদীপ চিরমাকোর হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় মেরিনার্স। এছাড়া জয়ী দলের মাঈনুল ইসলাম কৌশিক ও অধিনায়ক ফজলে হোসেন রাব্বি একটি করে গোল করেন। অ্যাজাক্সের ইমতিয়াজ আহমেদ রুবেল ও ভারতীয় রিক্রুট প্রমোত দেওয়ান একটি করে গোল করে হারের ব্যবধান কমান। এই জয়ে ১৪ খেলায় মেরিনার্সের সংগ্রহ ৩৪ পয়েন্ট। শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

শেষ ম্যাচে পুলিশের বিপক্ষে খেলবে মেরিনার্স। ১৯ এপ্রিল আবাহনী-মোহামেডান ম্যাচ দিয়ে লিগ শেষ হচ্ছে। সেই ম্যাচেই লিগ শিরোপার নিষ্পত্তি হচ্ছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের