রাকিবুলের জোড়া গোলে ওমানকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ নভেম্বর ২০২৪, ২২:৪২আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ২৩:০৪

জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দারুণ শুরু করেছে। রাকিবুল হাসানের জোড়া লক্ষ্যভেদে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছে ওমানকে। 

মঙ্গলবার ওমানের মাস্কটে প্রথম কোয়ার্টারে বাংলাদেশ এগিয়ে যায়।

সম্মিলিত আক্রমণ থেকে বাংলাদেশ প্রথম গোল করে। ৭ মিনিটে মেহেদী হাসান গোল করে লাল সবুজ দলকে এগিয়ে নেন। এই অর্ধে আর কোনও গোল হয়নি।

দ্বিতীয় কোয়ার্টারে প্রতিদ্বন্দ্বিতা হলেও কোনও দলই পারেনি লক্ষ্যভেদ করতে।

বিরতির পর তৃতীয় কোয়ার্টারে গোলের দেখা পায় বাংলাদেশ। ৩৭ মিনিটে রাকিবুল আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন। এক মিনিট পর তিনি দ্বিতীয় গোল করেন। পেনাল্টি কর্নার থেকে পোস্টে বল জড়িয়ে দেন রাকিবুল।

চতুর্থ কোয়ার্টারে ওমান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৫৫ মিনিটে সফলও হয়। ওমান এক গোল শোধ দেয়। আল ওয়াহাবি গোল করে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ৩-১ স্কোর লাইন রেখে উচ্ছ্বাস নিয়ে টার্ফ ছেড়েছে।

২৮ নভেম্বর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী পাকিস্তানের। 

বাংলাদেশের কোচ মওদুদুর রহমান শুভ ম্যাচশেষে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রথম ম্যাচে জয় পেয়ে আমরা এগিয়ে গেলাম। এমন জয়ে আমরা খুশি। দলের সবাই ভালো খেলার চেষ্টা করেছে। রাকিবুল ও মেহেদী গোল করে দলকে জয় এনে দিয়েছেন। পরের ম্যাচে আরও ভালো খেলার চেষ্টা করবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের