বিয়ের পিঁড়িতে হকির দুই খেলোয়াড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩

২০১৯ সালে জাতীয় নারী ও পুরুষ হকি দলের ক্যাম্প হয়েছিল। সেখানে সোহানুর রহমান সবুজের ভালো লেগে যায় নারী দলের অন্যতম খেলোয়াড় তাসনিম আক্তার মিমকে। তখন থেকে পরিচয়, এরপর ভালো লাগা থেকে এবার বিয়ের পিঁড়িতে দুজন। ৫ বছরের ভালোলাগাকে পরিণয়ে পরিণত করেছেন তারা।

সবুজ সাত বছর ধরে জাতীয় দলে খেলছেন। টানা দুই লিগে তো সর্বোচ্চ গোলদাতা। চাকরি করছেন বিমানবাহিনীতে। মিম অবশ্য কোথাও চাকরি করছেন না। জুনিয়র দলে খেললেও এখনও সিনিয়রে অভিষেক হয়নি। বিকেএসপিতে বিবাহোত্তর সংবর্ধনাও হয়েছে।

বিয়ের পরও খেলা চালিয়ে যাবেন ঠাকুরগাঁওয়ের মেয়ে মিম, এমনটি আভাস দিয়েছেন পাবনার ছেলে সবুজ। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘২০১৯ সালে ক্যাম্প চলছিল। দুই দলেরই। তখনই মিমের সঙ্গে দেখা। তারপর ফেসবুকে টুকটাক কথা শুরু। এক ফাঁকে আমি আগে তাকে বলেছিলাম ভালোলাগার কথা। তখনই সে কোনও উত্তর দেয়নি। অনেক দিন পর হ্যাঁ বলেছে। এখন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। তবে ও হকি খেলে যাবে। যদি সিনিয়র দল গড়া হয়, সুযোগ পেলে খেলবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী