১০ বছর পর হকি দলের কোচ হয়ে ফিরলেন মামুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১০

এপ্রিলে অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ হকি। সেই লক্ষ্যে দশ বছর পর মামুনুর রশীদকে কোচ নিয়োগ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ায়। 

দুই সপ্তাহ ধরে দশ কোচের সাক্ষাৎকার নিয়ে সোমবার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ফেডারেশন। এদিকে, মশিউর রহমান বিপ্লবকে সহকারী ও আলমগীর ইসলামকে ট্রেইনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  

সাবেক জাতীয় খেলোয়াড় মামুন ২০১৫ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে কোচের দায়িত্ব পালন করেছেন। তাছাড়া কাজ করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২১ ও অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গেও। 

মামুন দায়িত্ব পেয়ে সংবাদ মাধ্যমকে সোমবার বলেছেন, তার লক্ষ্যই হচ্ছে বাংলাদেশকে এএইচএফ কাপে চ্যাম্পিয়ন করানো। যে টুর্নামেন্ট জয়ে বাংলাদেশের আলাদা একটা ঐতিহ্য আছে। 

২০ ফেব্রুয়ারি খেলোয়াড়দের ফিটনেস টেস্টের পর শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি