নারীদের হকিতে ফাইনালে বিকেএসপি ও কিশোরগঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৫, ১৪:৫২আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৫:০৭

অ্যাডহক কমিটির অধীনে নারীদের হকি শুরু হয়েছে আগেই। ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে দুটি দল। একটি হলো বিকেএসপি অন্যটি কিশোরগঞ্জ জেলা। শনিবার দুটি দল শিরোপার জন্য একে অন্যের বিপক্ষে লড়াইয়ে নামবে।

আজ শুক্রবার প্রথম সেমিফাইনালে মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কিশোরগঞ্জ জেলা ২-১ গোলে যশোর জেলাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে বিকেএসপি বড় জয় পেয়েছে। সারা বছর অনুশীলনে থাকা দলটি একতরফার ম্যাচে ১২-০ গোলে রাজশাহী জেলাকে হারিয়ে ট্রফি ছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে।

সেমিফাইনালে হেরে যাওয়া দুটি দল যশোর  ও রাজশাহী জেলা শনিবার সকাল সাড়ে ৯টায় মুখোমুখি হবে তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি