মিমোকে অধিনায়ক করে বাংলাদেশ দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৫, ১৯:৪৫আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৯:৪৮

আগেই ধারণা ছিল, এবার এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে বাংলাদেশ দলের অধিনায়ক হতে যাচ্ছেন অভিজ্ঞ ফরোয়ার্ড পুস্কর ক্ষিসা মিমো। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষিত দলে তিনিই দলের কাপ্তান হয়েছেন। ১৮ জনের মূল স্কোয়াডে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন দুই খেলোয়াড় ওবায়দুল হোসেন ও আবেদ উদ্দিন।

২০০৯ থেকে জাতীয় দলের হয়ে মিমো খেলেছেন শতাধিক ম্যাচ। ২০১৭ সালে ঢাকায় এশিয়া কাপে ছিলেন সহঅধিনায়ক। অধিনায়কের দায়িত্ব পেয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জাতীয় দলে অধিনায়ক হওয়া বড় সম্মানের। অধিনায়কত্ব পেয়ে দায়িত্ব আরও বেড়েছে। এবারও যেন দল চ্যাম্পিয়ন হয়, সেই চেষ্টা করবো।’

জাতীয় দল চূড়ান্ত হয়েছে কয়েক ধাপে। মওলানা ভাসানী স্টেডিয়ামে কয়েক দিন ক্যাম্প করার পর ৫ মার্চ ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়। সেটা কমিয়ে ২৪ জনে আনা হয়। এরপর আজ চূড়ান্ত স্কোয়াড দিয়েছেন কোচ আ ন ম মামুন উর রশিদ।

১৭ থেকে ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে এএইচএফ কাপ, এটা এশিয়া কাপের বাছাইপর্বও। এই প্রতিযোগিতার শেষ চার আসরের শিরোপাজয়ী বাংলাদেশ। তাই এবারও তাদের লক্ষ্য শ্রেষ্ঠত্ব ধরে রাখা।

এএইচএফ কাপের সপ্তম আসরে পুল ‘বি’ তে থাকা বাংলাদেশের চার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে। প্রিলিমিনারি রাউন্ড এবং স্থান নির্ধারণী ম্যাচ শেষে ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

বাংলাদেশ দল:

হুজাইফা হোসেন, রেজাউল করিম, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, পুস্কর ক্ষিসা মিমো (অধিনায়ক), আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুজুর ও আবু সাঈদ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী