৯ গোলের থ্রিলার হেরে বাংলাদেশের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ এপ্রিল ২০২৫, ১৯:৫৮আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ২১:৫৫

এএইচএফ কাপে বাংলাদেশ সবসময় ফেভারিট ছিল। আগের চারবার তো এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নও হয়েছে। এবার অন্যতম ফেভারিট হলেও ফাইনালে উঠতে ব্যর্থ। তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ৯ গোলের ম্যাচে হেরে বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি। হেরেছে ৫-৪ গোলে। ভারতে হতে যাওয়া এশিয়া কাপে প্রথমবার উঠতে পারলো না তারা। 

জাকার্তার এই প্রতিযোগিতা থেকে দুই ফাইনালিস্ট ভারতের মূলপর্বে জায়গা পাবে। বাংলাদেশ হারায় ওমান ও চাইনিজ তাইপে ফাইনাল খেলবে। বাংলাদেশ এখন নিয়মরক্ষার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কাজাখস্তানের।

ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ ৮ মিনিটে ওমান এগিয়ে যায়। ডান দিক থেকে আল নওফালি আক্রমণ থেকে দলকে এগিয়ে নেন। 

৫ মিনিট পর সোহানুর রহমান সবুজের পেনাল্টি কর্নার থেকে করা গোলে বাংলাদেশ সমতায় ফিরে। ২৪ মিনিটে বাংলাদেশ ব্যবধান বাড়ায়। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম লাল সবুজ দলকে এগিয়ে নেন।

তিন মিনিট পর আল ফাজারি পেনাল্টি কর্নার থেকে গোল করে ওমানকে ম্যাচে ফিরিয়ে আনেন।

৩০ মিনিটে ওমান আবারও লিড নেয়। আল লাওয়াতি গোল করেন। পরের মিনিটে আল নওফালি গোল করে স্কোর লাইন ৪-২ করেন।

৩৮ মিনিটে বাংলাদেশ ওবায়দুল জয়ের গোলে স্কোর ৪-৩ করে।

তবে ৪৪ মিনিটে  আল ফাজারির গোলে ওমান আবারও সাফল্য পায়। ৫৪ মিনিটে বাংলাদেশ চতুর্থ গোল করলেও হার এড়াতে পারেনি। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের