বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে যাবেন দুই সেরা আম্পায়ারও

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ মে ২০২৫, ১৩:৪০আপডেট : ০৮ মে ২০২৫, ১৩:৪০

প্রথমবারের মতো যুব বিশ্বকাপ হকিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল। বাছাই পর্বে পঞ্চম হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ করে নিয়েছে মওদুদুর রহমান শুভর দল। লাল সবুজ দলের পাশাপাশি ভারতের চেন্নাইয়ে ২৮-১০ ডিসেম্বরের বিশ্বকাপে বাঁশি বাজানোর সুযোগ পেয়েছেন স্বদেশি দুই আম্পায়ারও।

দেশসেরা দুই আম্পায়ার সেলিম লাকী ও শাহবাজ আহমেদ যুব দলের সঙ্গে যাবেন সেখানে। বিশ্ব হকি ফেডারেশনের সভাপতি তৈয়ব ই ইকরাম এক চিঠিতে দুই আম্পায়ারের বাঁশি বাজানো নিশ্চিত করেছেন।

সেলিম লাকী বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘আমরা অনেক বৈশিক টুর্নামেন্টে বাঁশি বাজিয়েছি।  তবে বিশ্বকাপের যে কোনও আসরে এবারই প্রথম।  সেখানে আমাদের দলও প্রথমবার খেলবে। সব কিছু মিলিয়ে অন্যরকম ভালো লাগছে। এটা আমাদের হকির জন্য ইতিবাচক দিক বলবো। অন্যরা অনুপ্রেরণা পাবে।’

শাহবাজও খুশি,‘বিশ্বকাপের মতো আসরে বাঁশি বাজানোর সুযোগ পেয়ে আমি খুশি। ঠিকঠাক মতো দায়িত্ব পালন করাটাই এখন বড় চ্যালেঞ্জ।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী