‘আমাদের ব্যক্তিগত ক্ষোভ থেকে বাদ দেওয়া হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৫, ২১:৫২আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ২১:৫৮

শেষ মুহূর্তে এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। তাদের অবস্থান বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে। আজ মঙ্গলবার আগস্টের শেষে হতে যাওয়া ভারতের এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল চূড়ান্ত হয়েছে। ১৮ সদস্যের দলে জায়গা হয়নি সবশেষ অধিনায়ক পুস্কর খীসা মিমো ও অভিজ্ঞ নাইম উদ্দিনের!

আজ সন্ধ্যায় অনুশীলনের পর মৌখিকভাবে মিমো ও নাইমসহ ৬ খেলোয়াড়কে না করে দেওয়া হয়েছে। তারা এখন ক্যাম্প ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। 

বাদ পড়ে মিমো ক্ষোভ উগরে দিলেন। পারফরম্যান্স নয়, ব্যক্তিগত আক্রোশের কারণে তাদের বাদ দেওয়া হয়েছে বলে দাবি করছেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা কেন দল থেকে বাদ পড়েছি তা জানি না। আমাদের কাছে মনে হচ্ছে ব্যক্তিগত ক্ষোভ থেকে আমাদের দলে নেওয়া হয়নি। তানাহলে কুপার টেস্টে ২৮০০ করেও দলে জায়গা হলো না কেন? আর অনুশীলনে পারফরম্যান্স দেখানোর সুযোগই তো সেভাবে দেয়নি। মনে হচ্ছিল সব পূর্বপরিকল্পিত। কীভাবে আমাদের বাদ দেবে তা আগে থেকে সাজানো।’

ব্যক্তিগত ক্ষোভের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাঙামাটি থেকে উঠে আসা খেলোয়াড় জানালেন, ‘গত ইন্দোনেশিয়ার টুর্নামেন্টে আমি অধিনায়ক ছিলাম। সেখানে খাবার নিয়ে সমস্যা ছিল। ছিল আরও কিছু বিষয়। আমরা টানা দুই দিন একপ্রকার ঠিকমতো না খেয়ে খেলেছি। এসব নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলায় আমরা রোষানলে পড়েছি। আমরা শুনেছি তারা ঢাকায় ফিরে আমাদের নামে নেতিবাচক রিপোর্ট দিয়েছে। হয়তো এসব কারণে এবার চূড়ান্ত দলে রাখা হয়নি।’

বাদ পড়ার পর হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করে সদুত্তর পাননি তারা। মিমো বললেন, ‘সাধারণ সম্পাদক স্যার বললেন এখানে তার কিছু করার নেই।  কোচ-নির্বাচক যা ভালো মনে করেছেন তাই হয়েছে। কোনও ব্যক্তি আক্রোশে কিছু হয়নি। আগে যা হয়েছে তা নাকি তারা ভুলে গেছেন!’

এরপরই মিমো আক্ষেপের সুরে বললেন, ‘এত বছর জাতীয় দলে খেলেছি। এভাবে বাদ পড়বো আশা করিনি। এভাবে কারও ওপর ব্যক্তিগত ক্ষোভ মেটানো ঠিক না। এশিয়া কাপে সুযোগ আছে ভালো করার। দেশের জন্য হলেও সর্বোচ্চ ভালোটাই হওয়া উচিত ছিল।’

এই প্রসঙ্গে জাতীয় দলের কোচ মশিউর রহমান বিপ্লবের সঙ্গে যোগাযোগ করা হলে মিটিংয়ে আছেন বলে জানান, ‘আমি মিটিংয়ে আছি। আপনাকে পরে ফ্রি হয়ে ফোন দিচ্ছি।’

তবে জাতীয় দলের ম্যানেজার বর্ষীয়ান কাওসার আলী বলেছেন, ‘ভালো মন্দ মিলিয়ে চূড়ান্ত দল হয়েছে। ওরা কেন বাদ পড়েছে জানি না। দলের জন্য সর্বোচ্চ ভালোটা হয়তো করার চেষ্টা হয়েছে। এরচেয়ে বেশি আমি কী আর বলবো। এছাড়া সবসময় এমন কিছু তো হয়ই।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি