লড়াই করে ফ্রান্সের কাছে হারলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১৯:০৯

অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়াই করে হেরেছে বাংলাদেশ। গ্রুপে সবচেয়ে শক্তিশালী ও গতবারের রানার্সআপ ফ্রান্সের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে হেরেছে আমিরুল-রকিবুলরা। 

ভারতের চেন্নাইতে মঙ্গলবার ৭ মিনিটে ফ্রান্স এগিয়ে যায়। পেনাল্টি কর্নার থেকে গেইলার্ড টম গোলকিপারকে পরাস্ত করেন। 

টুর্নামেন্টে প্রথমবার অংশ নেওয়া বাংলাদেশ বিরতির আগেই ম্যাচে ফিরে আসে। ২৮ মিনিটে জবাব দেয় রকিবুলরা। আগের দুই ম্যাচে পেনাল্টি কর্নার থেকে গোল এসেছিল আমিরুলের সৌজন্যে। আজ প্রথম গোল আসে আক্রমণ থেকে। মোহাম্মদ আব্দুল্লাহ পোস্টে বল জড়িয়ে স্কোর ১-১ করেন। যদিও ৩২ মিনিটে ফ্রান্স আবারও লিড নেয়। আক্রমণ থেকে গোল করে লরাজুরি গাবিন ব্যবধান ২-১ করেন।

দুই মিনিট পর ফ্রান্স তৃতীয় গোল পায়। আক্রমণ থেকে লিড্ডিয়ার্ড জেমস বাংলাদেশকে আরও পিছিয়ে দেন। ৫৫ মিনিটে বাংলাদেশ আবারও ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম এবার গোল করে ফ্রান্সকে জবাব দেন। যদিও শেষ রক্ষা হয়নি। ৩-২ গোলে হার নিয়ে টার্ফ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলকে। 

টুর্নামেন্টে তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ এক পয়েন্ট। 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের