স্পেনকে হারিয়ে বিশ্বকাপ হকির শিরোপা ধরে রাখলো জার্মানি। রবিরার রাতে বেলজিয়ামের ওয়াভরের বেলফিয়াস হকি অ্যারেনায় অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে স্পেনকে ১-০ গোলে হারিয়ে পুরুষ হকি বিশ্বকাপের শিরোপা জিতেছে জার্মানরা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে দলটি।
শুরু থেকেই ছিল দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। স্পেন আক্রমণে এগিয়ে থাকলেও জার্মান রক্ষণভাগ ছিল বেশ দৃঢ়। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় তৃতীয় কোয়ার্টারে। ৪৪ মিনিটে জার্মানির হয়ে পোস্টের দেখা পান মিশেল স্ট্রুথফ। শেষ পর্যন্ত এ গোলটিই গড়ে দেয় ব্যবধান।
গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে স্পেন। বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। তবে, জার্মান রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় আর গোলের দেখা পায়নি স্প্যানিশরা।
এ জয়ে পুরুষদের হকি বিশ্বকাপে জার্মানির শিরোপা সংখ্যা দাঁড়ালো চারটিতে। এর মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সবচেয়ে সফল দল হওয়ার কীর্তিও গড়লো জার্মানি।
এর আগে ২০০২, ২০০৬ ও ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল তারা। পাকিস্তান চারটি শিরোপা জেতে ১৯৭১, ১৯৭৮, ১৯৮২ ও ১৯৯৪ সালে। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপ ফাইনালে উঠেছিল স্পেন, সব মিলিয়ে তৃতীয়বার। কিন্তু প্রথম শিরোপার জন্য অপেক্ষা আরও বাড়লো তাদের।
অন্যদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর আবার বিশ্বকাপের ফাইনালে উঠেও প্রথম শিরোপা জিততে পারলো না স্পেন।
এই টুর্নামেন্টে আর্জেন্টিনা সহআয়োজক দেশ নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে।









