প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন ইংল্যান্ড নিরাপত্তা দলের সদস্যরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৬, ১৫:৩২আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৫:৫৯

প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন ইংল্যান্ড নিরাপত্তা দলের সদস্যরা আগামীকাল বুধবার চারদিনের সফরে ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল ঢাকায় আসছে। এই তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দলের রিপোর্টের ওপর নির্ভর করছে বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজের ভাগ্য। নিরাপত্তা দলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করতে পারেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। যদিও সে সূচি এখনও চূড়ান্ত হয়নি।

বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে ইংল্যান্ডের তিন নিরাপত্তা প্রতিনিধি রেড ডিকসন, জন কার্ট ও ডেবিট লেথারওয়েল জেট এয়ারওয়েজের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামবেন। সেখান থেকে সরাসরি হোটেলে চলে যাবেন তারা।

সফরে তারা বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন। প্রতিনিধি দলের সদস্যরা ক্রিকেটারদের থাকার হোটেল, হোটেল থেকে মাঠে যাওয়ার রাস্তা, মাঠ ইত্যাদি স্থানের নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন। 

বিসিবি সূত্রে জানা গেছে, চারদিনের এই সফরের প্রথম দিনে প্রতিনিধি দলটি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আমেরিকান দূতাবাসে যাবেন। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন। 

দ্বিতীয় দিন মন্ত্রণালয়ে বৈঠক করবেন তিন সদস্যের এই প্রতিনিধি দল। সেখানে উপস্থিত থাকবেন র‌্যাব, পুলিশ, বিজিবি'র মহাপরিচালক এবং ডিজিএফআই-এর কর্মকর্তারা। তৃতীয় দিনে তারা চট্টগ্রামে অবস্থান করবেন। সেখানে মাঠ ও নিরপত্তা পর্যবেক্ষণ করবে দলটি। এর মধ্যেই তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবেন। যদিও সে সূচি এখনও চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, গত মাসে গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর পাল্টে যায় দৃশ্যপট। তারই ছোঁয়া লাগে এ দেশের ক্রিকেটে। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফরে ইংল্যান্ড আসবে কিনা তা নিয়ে দেখা দেয় চরম অনিশ্চয়তা। যদিও বিসিবি এখন পর্যন্ত এ সিরিজ নিয়ে আশাবাদী।

/আরআই/এমআর/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী