‘শুনে খুবই ভালো লাগছে, সাকিব নিরাপদ ও সুস্থ আছে’

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৬

‘শুনে খুবই ভালো লাগছে, সাকিব নিরাপদ ও সুস্থ আছে’

কক্সবাজারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নামিয়ে দিয়ে বিধ্বস্ত হয়েছে তাকে বহনকারী হেলিকপ্টার।  শুক্রবার সাকিব আল হাসানকে ইনানির একটি হোটেলে নামিয়ে দিয়ে ফেরার পথে কক্সবাজারের উখিয়ার রেজু খালে বিধ্বস্ত হয় তাকে বহনকারী ওই হেলিকপ্টার। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন হেলিকপ্টারের পাইলট ও ক্রুসহ চারজন।  সতীর্থ প্রাণে বেঁচে যাওয়ায় সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ জানিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।  

‘শুনে খুবই ভালো লাগছে, সাকিব নিরাপদ ও সুস্থ আছে’ ‘সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ... যখন তোমার জন্য ১৭ কোটি মানুষের দোয়া থাকবে তখন এমনটি হবে... শুনে খুবই ভালো লাগছে যে সাকিব নিরাপদ ও সুস্থ আছে।  কিন্তু, যে ব্যক্তি তার জীবন হারিয়েছেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।  চলুন তার বিদেহী আত্মার জন্য প্রার্থনা করি...’

উল্লেখ্য, বিধ্বস্ত হেলিকপ্টারটি একটি প্রাইভেট কোম্পানির। এটি মেঘনা গ্রুপের মেঘনা এভিয়েশনের বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যদর্শীরা জানিয়েছেন, সকালে উখিয়ার রেজু খাল সংলগ্ন সাগর মোহনার বালি চরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানা যায়নি। সাকিব শুটিংয়ের কাজেই সেখানে গিয়েছেন।

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে