দ্বিতীয় টেস্টের নতুন মুখ মোসাদ্দেক-শুভাশীষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৬, ১৯:২৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৯:৫৮

মোসাদ্দেক ও শুভাশিষ ঢাকা টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শফিউল ইসলাম।  তবে আগের স্কোয়াড ১৪ জনের হলেও এবার সেটি ১৫ জনের স্কোয়াডে রূপ নিয়েছে। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পেসার শুভাশীষ রায় ও ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত।  

টেস্টে নতুন মুখ হলেও ওয়ানডেতে অভিষেক হয়েছে মোসাদ্দেকের।  আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দলে সুযোগ পান তিনি।  এর আগে গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছিল মোসাদ্দেক হোসেন সৈকতের।

উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।  মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেটি। ইতোমধ্যে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।  

ঢাকা টেস্টের স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ,  সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত ও শুভাশীষ রায়।

/এফআইআর/

সম্পর্কিত
সবচেয়ে ভালো ক্রিকেট সামগ্রী বানায় কোন দেশ, কাদের রফতানি সবচেয়ে বেশি?
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
আগের পোস্ট কেন মুছলেন সৈয়দ রাসেল?
সর্বশেষ খবর
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
আইনজীবীর বিরুদ্ধে কললিস্ট বুকের ১১টি পাতা ছিঁড়ে নেওয়ার অভিযোগ
আইনজীবীর বিরুদ্ধে কললিস্ট বুকের ১১টি পাতা ছিঁড়ে নেওয়ার অভিযোগ
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
স্বর্ণের দাম আবার বাড়লো
স্বর্ণের দাম আবার বাড়লো
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার