ভোলায় আবারও বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

ভোলা প্রতিনিধি
০৫ মে ২০২৫, ০৩:০৬আপডেট : ০৫ মে ২০২৫, ০৩:০৬

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস শ্রমিক ইউনিয়ন। রবিবার (৪ মে) সন্ধ্যায় এ ঘোষণা দেওয়া হয়। এর পরপরই ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার আটটি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, বিকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় যাত্রী ওঠানোর সময় অটোরিকশা শ্রমিকদের বাধা দেন বাস শ্রমিকরা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা একে অপরের কয়েকটি বাস ও অটোরিকশা ভাঙচুর করে।

এ ঘটনার বিচার দাবিতে উভয় পক্ষই পৃথকভাবে বিক্ষোভ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাস শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে সৃষ্টি হয় চরম উত্তেজনা, যা থেকে যেকোনও সময় নতুন করে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

বাস শ্রমিকদের অভিযোগ, অটোরিকশা শ্রমিকদের হামলায় এক বাসচালকসহ দুজন আহত হয়েছেন। নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে তারা বাস চলাচল বন্ধ রেখেছেন।

অন্যদিকে, অটোরিকশা শ্রমিকদের অভিযোগ, বাস শ্রমিকরাই বিনা কারণে প্রথমে তাদের ওপর হামলা ও মারধর করেন।

ভোলা জেলা পুলিশ সুপার (এসপি) শরীফুর হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।

রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভোলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের তৃতীয় দিনেও রাজধানী ফাঁকা, ফিরছেন কেউ কেউ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম