পূজারা-বিজয়ের হাফসেঞ্চুরিতে ভারতের প্রতিরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৬

প্রথম সেশনে বাংলাদেশের হাসিটা কেড়ে নেন বিজয় ও পূজারা শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে বোলিংটা দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বির বোলিংয়ে চাপে পড়েছিল ভারতের ব্যাটসম্যানরা। কিন্তু চেতেশ্বর পূজারা ও মুরালি বিজয়ের ব্যাটে প্রথম সেশনে যাওয়ার আগে প্রতিরোধ গড়েছে স্বাগতিকরা। লাঞ্চের পর দুজনেই হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন।

প্রথম সেশন যতই গড়িয়েছে ততই শুরুর আনন্দ মুছে গেছে বাংলাদেশি বোলারদের। তাসকিন ও রাব্বির বোলিংয়ে প্রথম ১০ ওভারে মাত্র ২৬ রান করতে পারে ভারত। কিন্তু পূজারা ও বিজয়ের ব্যাটে ম্যাচে নিয়ন্ত্রণ নিয়েছে স্বাগতিকরা। তাদের শতাধিক রানের অপরাজিত জুটিতে ৪২ ওভার শেষে ১ উইকেটে ১৪১ রান করেছে বিরাট কোহলির দল। পূজারা (৬০*) ১২তম ও বিজয় (৭৪*) ১৫তম হাফসেঞ্চুরি করে দলকে এগিয়ে নিচ্ছেন।

অথচ শুরুটা বাংলাদেশের পক্ষে ছিল। কেবল তৃতীয় টেস্ট খেলতে নামা তাসকিন ইনিংসের চতুর্থ বলেই লোকেশ রাহুলকে (২) বোল্ড করেন। প্রথম তিন বলে স্কোরবোর্ডে মাত্র ২ রান হওয়ার পর বাংলাদেশি পেসারের কাছে উইকেট হারান ভারতের এ ওপেনার। শুরুর এ ধাক্কা সামলে উঠলেও রানের গতি প্রথমে বাড়াতে পারেননি পূজারা ও বিজয়। খুব সতর্ক ব্যাটিং করেছেন তারা। তাসকিনের সঙ্গে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন পঞ্চম টেস্ট খেলতে নামা রাব্বি।

কিন্তু প্রথম সেশনে আর কোনও উইকেট না পাওয়ায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে পড়ে। অবশ্য ১৯তম ওভারের তৃতীয় বলে বিজয় ও পূজারার জুটি ভাঙার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। দুই ব্যাটসম্যান একপ্রান্তে থাকার পরও সুযোগ নষ্ট করে সফরকারীরা। স্কয়ার লেগে দাঁড়ানো রাব্বির থ্রোতে বল ঠিকভাবে ধরতে পারেননি মেহেদি হাসান মিরাজ। নিচু হয়ে আসা বল তার হাত ফসকে যায়, সহজ রান আউটে ব্যর্থ হন এ তরুণ স্পিনার। সৌভাগ্যের ছোঁয়ায় জীবন পান বিজয়। 

রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয়েছে ম্যাচটি। এর আগে টসে জিতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট থেকে দলে তিনটি পরিবর্তন হয়েছে এসেছে। ফিরেছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক ও তাইজুল ইসলাম। বাদ পড়েছেন রুবেল হোসেন, নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত।

অন্যদিকে সর্বশেষ টেস্ট খেলা দল থেকে বাদ পড়েছেন করুন নায়ার। তার বদলে ফিরেছেন আজিঙ্কা রাহানে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।

ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।

*বাংলাদেশের বাধা পূজারা-বিজয় জুটি

*তাসকিন-রাব্বির বলে চাপে ভারত

*চতুর্থ বলেই তাসকিন ফেরালেন লোকেশ রাহুলকে

*বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি