‘তামিমের বিষয়ে বাড়াবাড়ি না করাই উচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৭, ২১:২৫আপডেট : ১৪ জুলাই ২০১৭, ২১:২৭

তামিম ইকবাল এসেক্সের হয়ে ৮ ম্যাচ খেলতে ইংল্যান্ড গিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু এক ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছেন তিনি। পেছনের কারণ হিসেবে বলা হচ্ছে ‘হেইট ক্রাইম’-এর শিকার হয়েছেন তামিম ও তার পরিবার। বিষয়টি ‘স্পর্শকাতর’ বলেই হয়তো ঘটনাটা অস্বীকার করেছেন বাংলাদেশের সেরা ওপেনার।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন মনে করছেন, কোনও ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা ঘটে থাকলে রিপোর্ট করা উচিত ছিল তামিমের। শুক্রবার সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘বিষয়টি স্পর্শকাতর। স্পর্শকাতর এই অর্থে যে এর একটা প্রভাব কিন্তু আছে। তেমন কিছু হলে থানায় একটা সাধারণ ডায়েরি করা উচিত ছিল। যদিও আমার মনে হয় না বিষয়টা অতোটা গুরুতর ছিল।’

টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে দিন কয়েক আগে ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন তামিম। কিন্তু এক ম্যাচ খেলেই ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে দেশে ফিরে আসেন এই ওপেনার। সঙ্গে জন্ম দেন একটি প্রশ্ন- কেন ফিরে এলেন তিনি? ইংল্যান্ডের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, রাতের খাবার খেতে একটি রেস্টুরেন্টে স্ত্রী ও সন্তানকে নিয়ে গিয়েছিলেন তামিম। আর সেখানেই ‘হেইট ক্রাইম’-এর শিকার হয় তার পরিবার। যদিও ফেসবুকের অফিসিয়াল পেজে দেওয়া এক স্ট্যাটাসে তামিম এমন তথ্য উড়িয়ে দিয়েছেন। এ ব্যাপারে তামিমের পাশেই আছেন বিসিবি সভাপতি, ‘এখন পর্যন্ত বিষয়টিকে ব্যক্তিগত বলেই মনে করছে তামিম। আমার মনে হয়, এ নিয়ে কথা না বাড়ানোই উচিত। সে এটা নিয়ে বাড়াবাড়ি করতে চায় না, কোনও কিছু প্রকাশ করতে চায় না। বরং এখানেই ব্যাপারটা শেষ করতে চায়। এমনকি সেজন্য অনুরোধও করেছে।’

নাজমুল হাসানের মতে, প্রত্যেকেরই তামিমের অনুরোধ রাখা উচিত এ মুহূর্তে, ‘আমার মনে হয় তামিমের মতো খেলোয়াড়কে আমাদের সম্মান জানানো উচিত। আমাদের উচিত এখানেই বিষয়টি শেষ করে দেওয়া। তবে তামিম এ বিষয়ে বিসিবির কাছে কোনও অভিযোগ করলে আমরা নিঃসন্দেহে তা দেখবো।’

/এফআইআর/এএআর/

আরও পড়ুন:

আক্রমণের ঘটনা সত্য নয়: তামিম

তামিমের ফেরা নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড়

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম