বিসিবি পরিচালকের মায়ের ইন্তেকাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৮, ১৩:৩৪আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৪:১৬

রেবেকা মহিউদ্দিন। জাতীয় নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদের সহধর্মিণী এবং বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববির মা রেবেকা মহিউদ্দিন মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল ৭টায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরে ক্রীড়াঙ্গন থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে শোক নেমে এসেছে।

আহমেদ সাজ্জাদুল আলম ববি ফেসবুকে তার মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করে পোস্ট লিখেছেন। তিনি লিখেন, ‘সংগ্রাম, আত্মত্যাগ এবং অবদানের একটি মহিমান্বিত জীবন আজ শেষ! আপনি আমাদের অন্তরে চিরকাল বেঁচে থাকবেন... মা।’

রেবেকা মহিউদ্দিন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, তৎকালীন পাকিস্তানসহ স্বাধীন বাংলাদেশে জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের দীর্ঘ বিরূপ রাজনৈতিক জীবনে সর্বদা তার পাশে থেকে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সব ধরনের চাপ মোকাবিলায় রেবেকা মহিউদ্দিন একজন লৌহকঠিন মানুষের ভূমিকায় নিজেকে অধিষ্ঠিত করেছিলেন।

/আরআই/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী