সাকিব ভক্তদের প্রতিবাদে উত্তাল মিরপুর (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৯, ২১:০৫আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২২:১০

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার খবরে সারা দেশ স্তম্ভিত। বিশ্বসেরা অলরাউন্ডারের ভক্তরা তো রীতিমতো ক্ষুব্ধ। মঙ্গলবার সন্ধ্যায় তারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়েন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের গেটের সামনে। তাদের শ্লোগানে উত্তাল হয়ে ওঠে মিরপুরের ক্রিকেটাঙ্গন।

প্ল্যাকার্ডে লেখা ছিল ‘সাকিব কি ষড়যন্ত্রের শিকার?’, ‘যদি তুমি চুপ থাকো তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’, ‘নো সাকিব, নো ক্রিকেট’, ‘সাকিববিহীন ক্রিকেট মানছি না মানবো না’, ‘হঠাৎ কেন এই ষড়যন্ত্র’, ‘উই ওয়ান্ট জাস্টিজ’।

সাকিব ভক্তদের প্রতিবাদে উত্তাল মিরপুর (ভিডিও) প্রতিবাদে অংশ নেওয়া ভক্তরা প্রথমে স্টেডিয়াম প্রাঙ্গনে মিছিল এবং এরপর স্টেডিয়ামের সামনে এক লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় এক তরুণ বলেন, ‘দুই বছর আগের ঘটনা কেন এই সময়ে এলো? একটা ঘটনার পর কেন সামনে এলো? দুই বছর আগের ঘটনায় কেন আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট অ্যাকশনে গেলো না? কেন এই মুহূর্তে ব্যবস্থা নিলো? এটা আমাদের জন্য খুবই বিস্ময়কর আর হতাশাজনক। আইসিসি একদমই যৌক্তিক সিদ্ধান্ত নেয়নি। ক্রিকেটারদের আন্দোলনের পর এমন একটা সিদ্ধান্তকে আমরা স্বাভাবিকভাবে দেখছি না। আমাদের মনে হচ্ছে, এর পেছনে প্রভাব খাটানো হয়েছে।’

সাকিব ভক্তদের প্রতিবাদে উত্তাল মিরপুর (ভিডিও) আরেক সাকিব ভক্ত বলেন, ‘আমাদের মনে হচ্ছে এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। সাকিবকে অকার্যকর এবং তার মেধাকে ধ্বংস করতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এটা একটা প্রতিহিংসার নমুনা। বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করতে একটি কুচক্রি মহল দীর্ঘদিন ধরে কাজ করছে। এটা তারই একটা নমুনা।’

ছবি: নাসিরুল ইসলাম
আরও পড়ুন...

ডলারের প্রস্তাবে জুয়াড়ির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সাকিব!

সে আরও শক্তিশালী হয়ে ফিরবে: সাকিবের স্ত্রী

ডলারের প্রস্তাবে জুয়াড়ির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সাকিব!

আমি সত্যিই দুঃখিত: সাকিব

আমরা সাকিবের পাশে আছি: প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টিতে সাকিবের জায়গায় তাইজুল, অধিনায়ক মাহমুদউল্লাহ

সাকিব খেলতে পারবেন ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে

আইসিসির নিষেধাজ্ঞায় একবছর খেলতে পারবেন না সাকিব

/আরআই/এসও/এএআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের