সে আরও শক্তিশালী হয়ে ফিরবে: সাকিবের স্ত্রী

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০১৯, ২১:৩৬আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২২:১৪

সে আরও শক্তিশালী হয়ে ফিরবে: সাকিবের স্ত্রী বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ঝলমলে ক্যারিয়ার ‘কলঙ্কিত’ হলো আইসিসির নিষেধাজ্ঞায়। তিনবার জুয়াড়ির প্রস্তাব গোপন করায় দুই বছর নিষিদ্ধ হয়েছেন তিনি। এক বছরের জন্য ক্রিকেটের বাইরে দেশের বাঁহাতি অলরাউন্ডার। এই দুঃসময় কাটিয়ে উঠে আবার শক্তিশালী হয়ে মাঠে ফিরবেন সাকিব- এই বিশ্বাসের কথা সাকিব উম্মে আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানালেন। পাঠকদের জন্য তার পোস্ট তুলে ধরা হলো-

‘লিজেন্ডরা কখনও রাতারাতি লিজেন্ড হয় না, অনেক ঝড়ঝঞ্জা আর চড়াই-উতরাই পার হতে হয় তাদের। কঠিন সময় আসবেই, কিন্তু তারা সেটা শক্ত মনে মোকাবিলা করবে এবং আমরা জানি সাকিব কতটা শক্তিশালী! এটা নতুন শুরু, যে কোনও সময়ের চেয়ে সে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। ইনজুরিতে সে ক্রিকেট থেকে দূরে ছিল, আমরা দেখেছি কিভাবে সে আবারও বিশ্বকাপে ফিরে এসেছিল। এটা কেবল সময়ের ব্যাপার, আমরা আপনাদের এই ভালবাসা ও সমর্থনে সত্যি কৃতজ্ঞ। এটাই ঐক্য- যা একটা জাতির জন্য প্রয়োজন।’

শিশিরের পোস্ট

জুয়াড়িদের কাছ থেকে আসা প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন সাকিব, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিষয়টি না জানানোয় বড় শাস্তি পেয়েছেন তিনি।

আইসিসির দুর্নীতিবিরোধী ধারা অনুযায়ী, জুয়াড়ির কাছ থেকে অনৈতিক কোনও প্রস্তাব পেলে যত দ্রুত সম্ভব আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে হয়। এ ব্যাপারে প্রতিটি সিরিজ ও টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের ক্লাস নেওয়া হয়। এরপরও কেউ জুয়াড়িদের প্রস্তাবের কথা না জানালে গুরুতর অপরাধ হিসেবে সেটা গণ্য হবে। শাস্তিও তাই গুরুতর। আইসিসির এই ধারা ভঙ্গের শাস্তি হতে পারে ৬ মাস থেকে ৫ বছরের নিষেধাজ্ঞা।

আরও পড়ুন...
ডলারের প্রস্তাবে জুয়াড়ির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সাকিব!

সে আরও শক্তিশালী হয়ে ফিরবে: সাকিবের স্ত্রী

ডলারের প্রস্তাবে জুয়াড়ির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সাকিব!

আমি সত্যিই দুঃখিত: সাকিব

আমরা সাকিবের পাশে আছি: প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টিতে সাকিবের জায়গায় তাইজুল, অধিনায়ক মাহমুদউল্লাহ

সাকিব ভক্তদের প্রতিবাদে উত্তাল মিরপুর (ভিডিও)

সাকিব খেলতে পারবেন ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে

আইসিসির নিষেধাজ্ঞায় একবছর খেলতে পারবেন না সাকিব

/এসও/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি