টি-টোয়েন্টিতে সাকিবের জায়গায় তাইজুল, অধিনায়ক মাহমুদউল্লাহ (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৯, ২০:৩২আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২৩:০৯

পিঠের ইনজুরিতে আক্রান্ত সাইফউদ্দিন ছিটকে গেছেন আগেই। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ধাক্কা সাকিব আল হাসানের অনুপস্থিতি। জুয়াড়িদের ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় আইসিসি নিষিদ্ধ করেছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। এমন টালমাটাল অবস্থায় ভারত সফরের জন্য আবার টি-টোয়েন্টি দল ঘোষণা করতে একরকম বাধ্যই হয়েছে বিসিবি।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সাকিবের জায়গায় তাইজুল ইসলাম, তামিমের জায়গায় মোহাম্মদ মিঠুন এবং সাইফউদ্দিনের জায়গায় দলে এসেছেন আবু হায়দার রনি।
২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেলেও বাংলাদেশ প্রথম ভারত সফরে যায় ২০১৭ সালে। সেবার হায়দরাবাদে একমাত্র টেস্ট খেলেছিলেন সাকিব-মুশফিকরা। ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সফর তাই এবারই প্রথম।

৩ নভেম্বর দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে প্রতীক্ষিত সফর। ৭ নভেম্বর রাজকোটে এবং ১০ নভেম্বরে নাগপুরে হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।

২০ ওভারের লড়াই শেষে ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। কলকাতায় দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর থেকে।

তাইজুল ইসলাম টি-টোয়েন্টি স্কোয়াড:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আবু হায়দার, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম।

/আরআই/এএআর/এমওএফ/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের