কারফিউ ভেঙে গ্রেফতার এক বিশ্ব রেকর্ডধারী

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২০, ০২:৫২ আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০৩:০০

ম্যারাথনার উইলসন কিপস্যাং করোনাভাইরাস প্রতিরোধে মানুষ যাতে ঘরে থাকে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে সেজন্য কেনিয়ার সরকার সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করেছে। আর তিনি উইলসন কিপস্যাং নিজে একজন পুলিশ কর্মকর্তা হয়ে কিনা সেই কারফিউ ভেঙে  মদ্যপান করছিলেন এক পানশালায়! পুলিশ রেয়াত করেনি, তাকেসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তার চেয়েও আসলে অনেক বড় পরিচয় এই কিপস্যাংয়ের। তিনি লন্ডন ২০১২ অলিম্পিকের পুরুষ ম্যারাথনে ব্রোঞ্জ জিতেছিলেন। জিতেছেন লন্ডন, নিউইয়র্ক ও বার্লিন ম্যারাথনে। আর এই বার্লিন ম্যারাথন জয়ের পথেই বিশ্ব রেকর্ড গড়েছিলেন ২০১৩ সালে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কেনিয়ার আইটেন শহরে কারফিউ ভেঙে কিপস্যাং আরও কয়েকজনের সঙ্গে মিলে একটি বন্ধ পানশালায় বসে মদ্যপান করছিলেন গোপনে। সেখান থেকেই আরও ১৯ জনের সঙ্গে গ্রেফতার হন এই ম্যারাথনার।

কিপস্যাং অবশ্য একজন ‘ডোপ পাপী’। এ বছরের গোড়ার দিকে মুত্র নমুনা বিকৃত করার দায়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে এক বছরের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ আছেন।

এই আইটেন শহর থেকেই এ সপ্তাহে কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে সরকারের সামাজিক দূরত্ব মেনে চলার আইন ভেঙে ১২ জন অ্যাথলেট গ্রেফতার হয়েছেন। কেনিয়া সরকার সব ট্রেনিং সেন্টার বন্ধ করে দিয়ে এই সময়ে অ্যাথলেটদের দল বেঁধে অনুশীলন নিষিদ্ধ ঘোষণা করেছে। অনুশীলন করলে করতে হবে একাকি, কিন্তু এই ১২ জন অ্যাথলেট অনুশীলন করছিলেন একসঙ্গে।

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
সফরের ধরন বুঝে লাগেজ বাছাইয়ের সহজ টিপস
সফরের ধরন বুঝে লাগেজ বাছাইয়ের সহজ টিপস
আমিরাতের সঙ্গে তথ্য আদান-প্রদান ও আইনি সহায়তা জোরদারের আহ্বান আইনমন্ত্রীর 
আমিরাতের সঙ্গে তথ্য আদান-প্রদান ও আইনি সহায়তা জোরদারের আহ্বান আইনমন্ত্রীর 
বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ বুকিং করে ৩ জনকে নিয়ে কর্মচারীর ইয়াবা সেবন
বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ বুকিং করে ৩ জনকে নিয়ে কর্মচারীর ইয়াবা সেবন
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ