আরও একবছর এমসিসির সভাপতি কুমার সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২০, ০৩:১৩আপডেট : ০৭ মে ২০২০, ০৩:৩১

কুমার সাঙ্গাকারা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রথম অব্রিটিশ সভাপতি কুমার সাঙ্গাকারা। বিশ্বজুড়ে করোনাভাইরাস সৃষ্ট বর্তমান অস্বাভাবিক পরিস্থিতিতে আরও একবছর  এই পদে থেকে যাচ্ছেন শ্রীলঙ্কার সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান ও অধিনায়ক।

ক্রিকেট তীর্থ বলে খ্যাত লর্ডস মাঠের মালিক এবং ক্রিকেট আইনের রক্ষক ক্লাবটির সভাপতির মেয়াদ সাধারণত একবছর। এর আগে দুটি বিশ্বযুদ্ধের কারণেই সভাপতির মেয়াদ এক বছরের বেশি ছিল। সেই ১৮২১ সাল থেকে এমসিসি ১৬৮ জন সভাপতি পেয়েছে। কিন্তু কুমার সাঙ্গাকারা এই লম্বা তালিকায় মাত্র তৃতীয় ব্যক্তি যার মেয়াদ হতে যাচ্ছে এক বছরের বেশি।

‘কোভিড-১৯ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব ক্রিকেট থমকে যাওয়াতেই কমিটি ‍সুপারিশ করেছে যে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত সাঙ্গাকারাকে ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য আহ্বান করা হোক, যিনি তার কার্যকাল শুরু করেন ২০১৯ সালের ১ অক্টোবর।’- বিবৃতিতে জানিয়েছে এমসিসি। সদস্যদের এই প্রস্তাব অবশ্য আগামী ২৪ অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হতে হবে।

সাঙ্গাকারার আগে যে দুজন এমসিসির সভাপতি পদে একবছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন তারা হলেন লর্ড হক ( ১৯১৪-১৮, প্রথম বিশ্বযুদ্ধের সময়) এবং স্ট্যানলি ক্রিস্টোফারসন (১৯৩৯-৪৫, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়)। এমসিসির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত সাঙ্গাকারার ২০১১ সালে দেওয়া এমসিসি কাউড্রে ভাষণটি স্মরণীয় হয়ে আছে। পরের বছরই তিনি এমসিসির জীবন-সদস্য হন এবং যোগ দেন ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে। গত ফেব্রুয়ারি মাসে তার নেতৃত্বেই ১৯৭৩ সালের পর প্রথমবারের মতো পাকিস্তান সফরে যায় এমসিসি। এই সফরের উদ্দেশ্য আন্তর্জাতিক দলগুলোকে আবারও পাকিস্তান সফরে যেতে উৎসাহিত করা। ২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কা টেস্ট দলের বাসে জঙ্গি হামলা হয়। সাঙ্গাকারাও ছিলেন সেই শ্রীলঙ্কা দলে। ওই হামলার পর ধরতে গেলে এক দশক আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত ছিল পাকিস্তানে।

/পিকে/
সম্পর্কিত
অবশেষে ভারতের টি-টোয়েন্টি দলে ১৫ বছরের সূর্যবংশী 
১৫ বছর পর বাংলাদেশে এলো অস্ট্রেলিয়া 
টাকা না পেয়ে মাঠেই আসেনি ব্রাদার্স ইউনিয়ন
সর্বশেষ খবর
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৩ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৩ জনের মৃত্যু
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের মন্তব্যকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ আখ্যা দিল ভারত
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের মন্তব্যকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ আখ্যা দিল ভারত
ভুয়া খবর নিয়ন্ত্রণে কার্যকর পরিকল্পনা চান তথ্যমন্ত্রী
ভুয়া খবর নিয়ন্ত্রণে কার্যকর পরিকল্পনা চান তথ্যমন্ত্রী
‘আমি একজন ধর্ষিতার বাবা, খণ্ডিত লাশের বাবা, এই দায়িত্ব কে নেবে’
‘আমি একজন ধর্ষিতার বাবা, খণ্ডিত লাশের বাবা, এই দায়িত্ব কে নেবে’
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত