দ. আফ্রিকার জনপ্রিয় এসএ টোয়েন্টি লিগে রিশাদ, তবে..

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৬, ১৮:৪৭আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৮:৪৭

বিগ ব্যাশ-পিএসএলের পর এবার দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতে প্রথমবার দল পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। বিসিবির অনাপত্তি পেলে রিশাদই হবেন এই প্রতিযোগিতায় খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার।

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে রিশাদ নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন। তাই বেশ কিছুদিন ধরেই রিশাদের দিকে দৃষ্টি ছিল এসএ টোয়েন্টির অন্যতম সফল দল সানরাইজার্স ইস্টার্ন কেপের।

ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইটিজি রিশাদের পাশাপাশি আরও দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়ার মিচেল মার্শকেও। দলটির ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সাউথ আফ্রিকার এই লিগের নতুন মৌসুম শুরু হবে আগামী বছর ৯ জানুয়ারি, চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হওয়ার সম্ভাবনা থাকায় রিশাদের খেলা নিয়ে সংশয় আছে।

গত পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে ১২ উইকেট নিয়েছিলেন রিশাদ। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগেও হোবার্ট হারিকেনসের হয়ে ১১ ইনিংসে ১৫ উইকেট নিয়ে হয়েছিলেন স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি। এসএ টোয়েন্টিতে এর আগে তাইজুল ইসলাম দল পেলেও মাঠে নামার সুযোগ পাননি। এবার রিশাদের বেলায় কী হয় তা আছে দেখার।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
২২ বছরের অপেক্ষার অবসান, অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিক
রোহিতকে বাদ দিতে গিয়ে চাকরি হারাচ্ছেন ভারতের নির্বাচক
আবার আফ্রিকায় বিশ্বকাপ, কেন একে ঐতিহাসিক বলছেন গ্রায়েম স্মিথ?
সর্বশেষ খবর
জবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদ, জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি
জবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদ, জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি
বিএনপির কমিটিতে পদ পেলেন যুবলীগ নেতা, ফেসবুকে লিখলেন শুকরিয়া
বিএনপির কমিটিতে পদ পেলেন যুবলীগ নেতা, ফেসবুকে লিখলেন শুকরিয়া
বিছানায় যাওয়ার মাত্র ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন মোদি
বিছানায় যাওয়ার মাত্র ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন মোদি
তুরস্কে পৌঁছেই সালাহ বললেন, ‘তোমরা কি প্রস্তুত?’
তুরস্কে পৌঁছেই সালাহ বললেন, ‘তোমরা কি প্রস্তুত?’
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল