অবশেষে করোনামুক্ত মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২০, ২১:৩৪আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:০৩

অবশেষে করোনামুক্ত মাশরাফি করোনাভাইরাস থেকে মুক্তি মিললো মাশরাফি বিন মুর্তজার। দ্বিতীয় দফায় পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসার পর আজ (মঙ্গলবার) রাতে কোভিড-১৯ রোগ থেকে সেরে ওঠার সুখবর দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে তার স্ত্রী সুমনা হক সুমি এখনও করোনা ‘পজিটিভ’।

গত ২০ জুন করোনায় আক্রান্ত হন মাশরাফি। এরপর ৪ জুলাই দ্বিতীয় টেস্টের ফলও ‘পজিটিভ’ আসে তার। অবশেষে ২৫ দিন পর তৃতীয় পরীক্ষায় কোভিড-১৯ ‘নেগেটিভ’ হলেন তিনি। আজ (মঙ্গলবার) নিজের ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছেন মাশরাফি।

বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক লিখেছেন, “আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার কনোরাভাইরাস পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে। আজকে (মঙ্গলবার) রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানাভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।”

নিজে সেরে উঠলেও তার স্ত্রী এখনও ‘পজিটিভ’। পোস্টের পরের অংশে সেটা জানিয়ে সবার দোয়া চেয়েছেন মাশরাফি, “শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও ‘পজিটিভ’। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি।”

সুস্থ হওয়ার পর আবারও সবাইকে সতর্ক ও নিরাপদে থাকার আহ্বান এই পেসারের, ‘বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’

/কেআর/
সম্পর্কিত
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড
চাপ তৈরি করেও ভারতের সঙ্গে পারলো না বাংলাদেশ 
সর্বশেষ খবর
অস্ট্রিয়া-আলজেরিয়ার নাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের
অস্ট্রিয়া-আলজেরিয়ার নাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারেরও বেশি
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারেরও বেশি
সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান
সেট পিসের তিন গোলে জর্ডানকে হারালো আর্জেন্টিনা
সেট পিসের তিন গোলে জর্ডানকে হারালো আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
ভরিতে ৫৪৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম
ভরিতে ৫৪৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম