‘সীমিত আকারে’ খেলাধুলা শুরুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ১৯:২২ আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৯:৩৬

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল করোনার কারণে গত মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের ক্রীড়াঙ্গনের সব ধরনের খেলা। দীর্ঘ সময় খেলা না থাকায় ক্রীড়াসংশ্লিষ্ট বেশিরভাগই মানবেতর জীবনযাপন করছেন। এই অবস্থায় বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে ‘সীমিত আকারে’ খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।

খেলাধুলা শুরু করতে স্বাস্থ্য মন্ত্রণালয় অবশ্য দশটি শর্ত দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়কে। সেই সব শর্ত মেনেই খেলাধুলা চালু করতে রাজি হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। আজ (সোমবার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘বিশ্বের অনেক দেশে করোনা সংক্রমণ কমে যাওয়ার প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। আমাদের দেশেও করোনা সংক্রমণের হার নিম্নমুখী। এ প্রেক্ষিতে, আমরা খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম চালুকরণের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মতামত চেয়ে পত্র প্রেরণ করি। স্বাস্থ্য অধিদফতর দশটি শর্তে সীমিত আকারে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর বিষয়ে মতামত প্রদান করেছে।’

ক্রীড়া মন্ত্রণালয়ের ঘোষণার আগেই জাতীয় দলের ক্রিকেটারদের জন্য স্বাস্থবিধি মেনে ব্যক্তিগত অনুশীলনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফুটবল ফেডারেশনও ফুটবলারদের নিয়ে ক্যাম্প শুরুর উদ্যোগ নিয়েছে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে পরিস্থিতির অবনতি হতে থাকে। এ অবস্থায় ১৬ মার্চ দেশে সব ধরনের খেলা স্থগিত করার নির্দেশ দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডাকসু নেতা মোসাদ্দিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বললেন ‘লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা’
ডাকসু নেতা মোসাদ্দিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বললেন ‘লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা’
রোহিঙ্গা গণহত্যার দায় মিয়ানমারের: ন্যায়বিচার মিলবে শেষ পর্যন্ত?
রোহিঙ্গা গণহত্যার দায় মিয়ানমারের: ন্যায়বিচার মিলবে শেষ পর্যন্ত?
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের গোলাম মোর্তোজাকে নিয়োগ
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের গোলাম মোর্তোজাকে নিয়োগ
নো বল আর ক্যাচ মিসেই হার, স্বীকার করলেন শান্ত
নো বল আর ক্যাচ মিসেই হার, স্বীকার করলেন শান্ত
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা