যুবাদের ক্যাম্পের দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ২২:৩৭আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:৩৭

যুবাদের ক্যাম্পের দল ঘোষণা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর পেরিয়ে গেছে তিন মাস। করোনার কারণে এখনও আকবরদের উত্তরসূরি খোঁজার মিশনে নামতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অথচ ২০২২ সালের শুরুর দিকে হবে যুব বিশ্বকাপের পরের টুর্নামেন্ট। এই অবস্থায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রাথমিক ক্যাম্পের ব্যবস্থা করেছে বিসিবি। আজ (সোমবার) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ক্যাম্পের জন্য ৪৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

বিকেএসপিতে চার সপ্তাহের ক্যাম্প শুরু হবে ২৩ আগস্ট থেকে। তার আগে ১৫ থেকে ১৯ আগস্ট- এই পাঁচ দিন হোম অব ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকা হবে। করোনা পরীক্ষায় উত্তীর্ণদের বিকেএসপির ক্যাম্পে নেওয়ার পরিকল্পনা ২০ আগস্ট। দুই দিন পর শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেস ও স্কিল ট্রেনিং হবে চার সপ্তাহ। ২৩ আগস্ট থেকে শুরু করে যা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

পুরো দেশকে চারটি জোনে ভাগ করে বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ইয়ুথ ক্রিকেট লিগ আয়োজন করে। ওই লিগ থেকেই মূলত ভবিষ্যতের ক্রিকেটারদের নির্বাচন করেন নির্বাচকরা। কিন্তু এবার করোনার কারণে লিগটি শেষ না হওয়াতেই মূলত দল নির্বাচন করতে পারেনি বিসিবি। বিকেএসপিতে চার সপ্তাহের ক্যাম্পের মাঝে আটটি ম্যাচ খেলবে ঘোষিত দলের সদস্যরা। সেখানকার পারফরম্যান্সের ভিত্তিতে ৪৫ জনের স্কোয়াড ২৫-৩০ জনে নামিয়ে আনবেন নির্বাচকরা।

বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ৪৫ জনের দলকে তিনটি গ্রুপে ভাগ করেছে। এই দলের দুজন গতবারের বিশ্বকাপ দলের সদস্য, প্রান্তিক নওরোজ নাবিল ও মেহরাব হোসেন। যদিও তাদের কারোই কোনও ম্যাচ খেলা হয়নি। প্রান্তিক শুরু থেকে দলের সদস্য থাকলেও মৃত্যুঞ্জয়ের ইনজুরিতে পরবর্তীতে দলে যুক্ত হন মেহরাব।

৪৫ জনের দল:

গ্রুপ (১): মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, ফাহিম হাবিব মোর্শেদ, হাবিবুর রহমান, সানজিদুর রহমান, বায়েজিদ মিয়া, শাহরিয়ার আলম মাহিন, মুস্তাকিম মিয়া, আশিকুর রহমান আশিক, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিওন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, আশরাফুল হাসান রোহান ও হাসিব হাওলাদার।

গ্রুপ (২): অনিক চাখি, অনিক সরকার সেতু, ইমন আলী, মফিজুল ইসলাম রবিন, হৃদয় দেব, ফারদিন খান, ইফতেখান হোসেন ইফতি, হাবিবুর রহমান মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, আবু বক্কর আহমেদ, জাকারিয়া ইসলাম শান্ত ও আরাফাত ইসলাম।

গ্রুপ (৩): সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হোসেন অনিম, আব্দুল্লাহ আল মামুন, খালেদ হাসান, আইচ মোল্লা, সাগর আহমেদ, রিহাদ খান, সিয়াম আল সাকিব, শাহরিয়ার সাকিব, শাওন কাজী সুমন, মিজবাহ আহমেদ, মাকসুদুর রহমান, লিমন হোসেন ও মঈনুল হাসান।

/আরআই/কেআর/
সম্পর্কিত
আবুধাবি টি-টেন লিগে দুর্নীতি, যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের নিষেধাজ্ঞা
কারফিউ, ভাঙা পিচ আর সীমাহীন কষ্ট: ভারতীয় টেস্ট দলে কাশ্মিরের আকিব নবি
প্রথম অনুশীলনেই স্বস্তির বার্তা দিলেন তাইজুল ইসলাম
সর্বশেষ খবর
যানজটে আটকা পড়ে রাস্তায় সন্তান প্রসব করলেন নারী, ঝুঁকিতে নবজাতক
যানজটে আটকা পড়ে রাস্তায় সন্তান প্রসব করলেন নারী, ঝুঁকিতে নবজাতক
ঘুরতে বেরিয়ে স্কুলছাত্রীকে রাস্তায় ফেলে পালালো প্রেমিক, পরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার
ঘুরতে বেরিয়ে স্কুলছাত্রীকে রাস্তায় ফেলে পালালো প্রেমিক, পরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার
পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি অ্যাসোসিয়েশনের
পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি অ্যাসোসিয়েশনের
মধ্যরাতে এলাকা পরিদর্শনে ইশরাক
মধ্যরাতে এলাকা পরিদর্শনে ইশরাক
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে