হকি ফেডারেশনের ‘নিখোঁজ’ সাধারণ সম্পাদককে অব্যাহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২০, ২৩:২৪ আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২৩:২৮

মমিনুল হক সাঈদ বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রবিবার হকি ফেডারেশনের সভাপতির সঙ্গে পাঁচ সহ-সভাপতি আলোচনায় বসে এমন সিদ্ধান্ত নিয়েছেন। এটা অবশ্য অনুমিতই ছিল প্রায় সবার কাছে।

সাত মাসের বেশি সময় ধরে হকি ফেডারেশনে আসেন না নির্বাচিত সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ। ফেডারেশনের নির্বাহী কমিটির টানা চারটি সভায়ও তিনি অনুপস্থিত ছিলেন। শেষপর্যন্ত তার অবস্থান জানতে চেয়ে হকি ফেডারেশন থেকে চিঠি দেওয়া হয় তাকে। কিন্তু সেই চিঠির জবাবে নিজের অবস্থান না জানিয়ে উল্টো আইনি নোটিশ পাঠান হকি ফেডারেশনকে।

সাঈদের অব্যাহতির বিষয়ে বাংলা ট্রিবিউনকে হকি ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ আদেল বলেছেন,‘ফেডারেশনের সভাপতির (বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত)সঙ্গে আমরা পাঁচ সহ-সভাপতি বসেছিলাম। সেখানে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল সোমবার এই সংক্রান্ত চিঠি জনাব সাঈদের বাসার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদসহ যেখানে যেখানে অনুলিপি দেওয়ার দরকার, দেওয়া হবে। আমরা আমাদের নির্বাহী কমিটির সদস্যদেরও সভার মাধ্যমে তা অবহিত করবো।’ গত বছর সেপ্টেম্বর মাসে ঢাকার ক্রীড়া ক্লাবগুলোতে সরকারের ক্যাসিনো বিরোধী অভিযানের পর থেকে সাঈদকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ‘নিখোঁজ’ হওয়ার আগ পর্যন্ত ছিলেন ক্যাসিনো-কাণ্ডে কলঙ্কিত আরামবাগ ক্রীড়াসংঘের সভাপতি। ক্যাসিনো বিরোধী অভিযানের পর কিছুদিন ফেডারেশনের সঙ্গে সামান্য যোগাযোগ রাখলেও পরবর্তী সময়ে একেবারেই যোগাযোগবিচ্ছিন্ন থাকেন তিনি। 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার নারী শিল্পীদের অংশগ্রহণে আপত্তি, সুনামগঞ্জে বন্ধ হলো বাউল গানের আসর
এবার নারী শিল্পীদের অংশগ্রহণে আপত্তি, সুনামগঞ্জে বন্ধ হলো বাউল গানের আসর
সাজা শেষেও বাংলাদেশে বন্দি ১৬৮ ভারতীয়, কেন দায়িত্ব নিচ্ছে না ভারত?
সাজা শেষেও বাংলাদেশে বন্দি ১৬৮ ভারতীয়, কেন দায়িত্ব নিচ্ছে না ভারত?
একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর?
একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর?
এনসিপি পুনর্গঠন, নতুন দায়িত্বে হাসনাত-সারজিস-আসিফ-পাটওয়ারী
এনসিপি পুনর্গঠন, নতুন দায়িত্বে হাসনাত-সারজিস-আসিফ-পাটওয়ারী
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান