বায়ার্নের নিরুত্তাপ ফেরা, কারণ করোনাভাইরাস

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২০, ০৩:৩৫আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৩:৩৯

মিউনিখ বিমানবন্দরে বায়ার্ন ফুটবল দল। ছবি:টুইটার লিসবনে আগের রাতে অপরাজিতভাবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ জিতেছে বায়ার্ন মিউনিখ। ফাইনালে নেইমার-এমবাপ্পে-ডি মারিয়াদের পিএসজিকে হারিয়েছে ১-০ গোলে। ঘরোয়া দ্বিমুকুট জয়ের পর চ্যাম্পিয়নস লিগে নিজেদের ষষ্ঠ শিরোপা-ত্রিমুকুটজয়ী বায়ার্ন সোমবার যখন পর্তুগালের রাজধানী থেকে বায়ার্নে ফিরলো, আনন্দ দুকুল উপচে পড়ারই কথা ছিল। কিন্তু কিছুই হলো না। অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুযায়ী করোনাভাইরাস-আতঙ্কে জার্মান চ্যাম্পিয়নদের ঘরে ফেরাটা হলো নিরুত্তাপ ও নিষ্প্রাণ।

অবশ্য বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ আগে থেকেই সমর্থকদের সতর্ক করে দিয়েছিল যে, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে কেউ যেন ঘরের বাইরে না আসে। এটাও বলা হয়েছিল যে লেভানডভস্কি-মুলার-কোম্যানরা ঝড়ের বেগে বেরিয়ে যাবেন বিমানবন্দর থেকে। কারো সঙ্গেই হাত মেলানো বা শুভেচ্ছা বিনিময়ের বিন্দুমাত্র সুযোগ মিলবে না।

উচ্ছ্বসিত, উল্লসিত সমর্থকদের অনুপস্থিতিতে হানসি ফ্লিকের ইউরোপজয়ী দলকে স্বাগত জানান বাভারিয়ান রাজ্যের গভর্নর মার্কাস সোডার। লুফথানসার বিমানখানা টারমাকে পৌঁছতেই সেখানে গিয়ে দলের সবাইকে বরণ করে নেন তিনি। ‘আমার দেখা বায়ার্নের সেরা দলগুলোর একটি এটি। পুরো বাভারিয়া এদের জন্য গর্বিত’-করোনাভাইরাস সতর্কতা থেকে খেলোয়াড়দের সঙ্গে বাহুতে বাহু স্পর্শ করে বলেন সোডার।

২০১৬ সালে ইয়ুপ হেইঙ্কেসের অধীন ‘ট্রেবল’ জেতার চার বছর পর হানসি ফ্লিক কোচের দায়িত্বে এসে দ্বিতীয়বার ট্রেবল জেতালেন বায়ার্ন মিউনিখকে। ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৬, ২০০১ ও ২০১৩ সালের পর ষষ্ঠবারের মতো ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার শিরোপা জিতলো জার্মান চ্যাম্পিয়নরা। 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিয়ের পর বরকে সাথে নিয়ে প্রথমবার প্রকাশ্যে টেইলর সুইফট
বিয়ের পর বরকে সাথে নিয়ে প্রথমবার প্রকাশ্যে টেইলর সুইফট
শিক্ষার্থীকে দিয়ে উত্তরপত্র মূল্যয়ন, শিক্ষক-ছাত্র গ্রেফতার
শিক্ষার্থীকে দিয়ে উত্তরপত্র মূল্যয়ন, শিক্ষক-ছাত্র গ্রেফতার
বৃষ্টিতে গণপরিবহন কম, ভোগান্তিতে নগরবাসী
বৃষ্টিতে গণপরিবহন কম, ভোগান্তিতে নগরবাসী
টানা বৃষ্টিতে জবি ক্যাম্পাসে বাসের ওপর ভেঙে পড়ল গাছ
টানা বৃষ্টিতে জবি ক্যাম্পাসে বাসের ওপর ভেঙে পড়ল গাছ
সর্বাধিক পঠিত
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী