বোল্টের পার্টিতে গেলেও করোনা হয়নি গেইলের

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২০, ১৩:৫৪ আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১৩:৫৮

ইন্সটাগ্রামে করোনা নেগেটিভ হওয়ার খবর দিয়েছেন গেইল। উসাইন বোল্টের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ক্রিস গেইল। বোল্টের করোনা পজিটিভ হওয়ার খবরে গেইলকে নিয়েও ছিল নানা গুঞ্জন। দুটি করোনা টেস্টের পর স্বস্তির খবরই দিয়েছেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব। দুটি পরীক্ষায় নেগেটিভ হওয়ায় আইপিএলে যেতে এখন আর বাধা নেই গেইলের। সংযুক্ত আরব আমিরাতে কিংস ইলেভেন পাঞ্জাবে খুব শিগগিরই যোগ দিতে যাচ্ছেন তিনি।

গেইল করোনা নেগেটিভ হওয়ার খবরটি দিয়েছেন ইন্সটাগ্রামে। আমিরাতের ফ্লাইট ধরার আগে পরীক্ষার বেশ কিছু ভিডিও দিয়ে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। আমিরাতে নামার পরেও করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে গেইলকে। বিমানবন্দরে কোভিড-১৯ পরীক্ষার পর তাকে কোয়ারেন্টিনে থাকতে হবে ৬ দিন। এই সময়ে প্রথম, তৃতীয় ও পঞ্চম দিন আরও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সেসব উতরে যেতে পারলেই খেলোয়াড়রা জীবানু সুরক্ষিত পরিবেশে অনুশীলন শুরু করতে পারবেন।

গেইলের আইপিএল দলের সতীর্থরা মরুর দেশে পৌঁছে গেছেন গত সপ্তাহেই। খেলোয়াড়রা এখন ৬ দিনের কোয়ারেন্টিন পর্বে আছেন। 

ক্রিস গেইল খেলার মাঝে ছিলেন না অনেক দিন ধরে। যিনি জানুয়ারিতে সর্বশেষ প্রতিযোগিতা মূলক ক্রিকেট খেলেছেন বিপিএলে। যেখানে তার দল ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবারের সিপিএলেও তার খেলা কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নেন টুর্নামেন্ট শুরুর আগে।

/এফআইআর/
সম্পর্কিত
১০২ রানেই অলআউট বাংলাদেশ, পেলো না ব্রোঞ্জও
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বশেষ খবর
রাড্ডায় ভাঙচুরের ঘটনায় জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার
রাড্ডায় ভাঙচুরের ঘটনায় জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার
ক্যারিয়ারে প্রথমবার সেরা আয়ের রেকর্ড অজয়ের, ‘দৃশ্যম ৩’-এর বিশ্বজয়
ক্যারিয়ারে প্রথমবার সেরা আয়ের রেকর্ড অজয়ের, ‘দৃশ্যম ৩’-এর বিশ্বজয়
নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
বয়ফ্রেন্ড দিবস: ভালোবাসার মানুষটিকে বিশেষ অনুভব করানোর দিন
বয়ফ্রেন্ড দিবস: ভালোবাসার মানুষটিকে বিশেষ অনুভব করানোর দিন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার