ভারতের কাছে ঋণী পিটারসেন

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৯ আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৯

আইপিএলের ধারাভাষ্য প্যানেলে আছেন কেভিন পিটারসেন ২০০২ সালে প্রথমবার ভারতে এসেছিলেন কেভিন পিটারসেন। তখন থেকে দেশটিতে অনেক কিছু পেয়েছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান। একসময় খেলোয়াড় হিসেবে ভারতীয় দর্শকদের ভালোবাসা পেয়েছেন, আর এখন আইপিএলের ধারাভাষ্যকার হিসেবে যুক্ত আছেন ভারতীয় ক্রিকেটের সঙ্গে। আইপিএলের নতুন ‍মৌসুম শুরুর আগে পিটারসেন তাই জানালেন, ‍এত প্রাপ্তিতে ভারতের কাছে তিনি অনেক ঋণী।

আজ (শনিবার) পর্দা উঠছে ২০২০ সালের আইপিএলের। করোনাভাইরাসের কারণে এবারের প্রতিযোগিতাটি হবে সংযুক্ত আরব আমিরাতে। এই ‍আসরেও আইপিএলের ধারাভাষ্য প্যানেলে আছেন পিটারসেন। খেলোয়াড়ি জীবনে অনেকবার ভারতে এসে সেখানকার ঐতিহ্য-সংস্কৃতির সঙ্গে মিশে গেছেন সাবেক ইংলিশ অধিনায়ক। শিখেছেন যেমন অনেককিছু, তেমনি পেয়েছেনও।

তারই কৃতজ্ঞতা প্রকাশ করলেন এভাবে, ‘আইপিএল আমি ভীষণ ভালোবাসি। ভারত আমাকে যা দিয়েছে, সবই আমার খুব পছন্দের। সেই ২০০২ সালে, যখন প্রথমবার ভারতে এসেছিলাম, তখন থেকে এই যাত্রায় সঙ্গী হওয়া সবকিছু আমার ভালো লাগার। অর্থনৈতিকভাবে যেমন লাভবান হয়েছি, তেমনি আবেগী অনেক কিছু পেয়েছি। ‍ভারতের কাছে আমি অনেক ঋণী।’

একসময় আইপিএল মাতিয়েছেন তিনি দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে, ফ্র্যাঞ্চাইজিটি নাম পাল্টে এখন দিল্লি ক্যাপিটালস। দলটির জন্য এখনও তার ভালোবাসা অনেক। সে কারণেই পিটারসেন এবারের আইপিএলে শিরোপা দেখতে চান দিল্লির ঘরে, ‘এখনই ভবিষ্যদ্বাণী করতে পারবো না, তবে আমার হৃদয় চায় দিল্লি জিতুক, কারণ এই দলটাকে আমি ভালোবাসি।’

চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে আজ (শনিবার) পর্দা উঠবে ২০২০ সালের আইপিএলের। আবুধাবির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

/কেআর/
সম্পর্কিত
দক্ষিণ আফ্রিকা সফরে মাকেতা বাংলাদেশের ফিল্ডিং কোচ নন
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ
বল টেম্পারিং বিতর্কে খাজার দাবি উড়িয়ে দিলেন স্টার্ক
সর্বশেষ খবর
বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে আগ্রহী তুরস্ক
বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে আগ্রহী তুরস্ক
ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক
ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক
ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক
ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক
বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত কেলি কারি
বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত কেলি কারি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ