১৪ নভেম্বর ফিরছে ‘স্থগিত’ পিএসএল

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:২৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৩২

১৪ নভেম্বর ফিরছে ‘স্থগিত’ পিএসএল করোনাভাইরাসের কারণে গত মার্চে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারের আসর স্থগিত হয়ে যায়। শুরুতে বেশ কয়েকটি ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে আয়োজন করলেও প্লে অফ আর মাঠে গড়ানো সম্ভব হয়নি। স্থগিত হয়ে থাকা সেই পিএসএল ফিরছে। আগামী ১৪ নভেম্বর প্লে অফ দিয়ে আবার মাঠে ফিরবে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ।

করোনাভাইরাসের থাবা বেশ ভালোমতোই পড়েছে পাকিস্তানে। প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ শুরুর মুহূর্তেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএল শেষ করার ব্যাপারে আশাবাদী ছিল। কিন্তু পরিস্থিতি খারাপের দিকে গেলে প্লে অফে এসে আটকে যায় তারা। স্থগিত করতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ।

এখন আশার কথা হলো, ১৪ নভেম্বর ফিরছে স্থগিত হওয়া প্রতিযোগিতাটি। বাকি থাকা সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আর ফাইনাল হবে ১৭ নভেম্বর। নতুন করে পিএসএলের সময় নির্ধারণ হওয়ায় হাসি ফুটেছে পিসিবি ও পাকিস্তানের ক্রিকেটভক্তদের ঠোঁটে।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই ঘোষণা সব গুঞ্জনের ইতি টেনে দিতে এবং দলগুলোর গুরুত্বপূর্ণ ম্যাচের পরিকল্পনা ও প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় সরবরাহ করার ব্যাপারে পুরোপুরি স্পষ্ট ধারণা দেয়। পিসিবি সবসময় বাকি থাকা চার ম্যাচ আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ছিল।’

করোনার কারণে পিএসএল স্থগিত হওয়ার আগে প্লে অফ নিশ্চিত করে মুলতান সুলতান, করাচি কিংস, লাহোর কালান্দারস ও পেশওয়ার জালমি। সরফরাজ আহমেদের কুয়েটা গ্ল্যাডিয়েটরস, যারা কিনা এবারের প্রতিযোগিতা শুরু করেছিল চ্যাম্পিয়ন হিসেবে, তারা প্লে অফে জায়গা নিশ্চিত করতে পারেনি। 

/কেআর/
সম্পর্কিত
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ের জন্য চাই ২০০ রান
তৃতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
জাপানের লাক্সারি ট্রেন ‘সেভেন স্টার্স’: কী আছে, ভাড়া কত
জাপানের লাক্সারি ট্রেন ‘সেভেন স্টার্স’: কী আছে, ভাড়া কত
‘ভালো নারীরা ভালো পুরুষই পান?’—মুসলিম বন্ধুর যে কথা ভাবিয়েছে সুনন্দা শর্মাকে
‘ভালো নারীরা ভালো পুরুষই পান?’—মুসলিম বন্ধুর যে কথা ভাবিয়েছে সুনন্দা শর্মাকে
এআই থেকে সঠিক উত্তর চান? জানুন ১০ পরামর্শ
এআই থেকে সঠিক উত্তর চান? জানুন ১০ পরামর্শ
মেসিকে আটকানোর পথ খুঁজছে ইংল্যান্ড
মেসিকে আটকানোর পথ খুঁজছে ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন