আগামীর অ্যাথলেটের খোঁজে অ্যাথলেটিকস ফেডারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪২ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৪

অ্যাথলেটিকস ফেডারেশনের সভা তৃণমূল পর্যায় থেকে অ্যাথলেট বের করে আনার লক্ষ্যে সারাদেশ থেকে প্রতিভা অন্বেষণ কর্মসূচি শুরু করবে অ্যাথলেটিকস ফেডারেশন। আসছে নভেম্বরে জেলা ও বিভাগীয় পর্যায় থেকে শুরু হবে প্রতিভা অন্বেষণ। ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুরুতে জেলা পর্যায়ে বাছাই হবে। তারপর বিভাগীয় পর্যায়ে। চূড়ান্ত বাছাই হবে ঢাকায়। বাছাইকৃতদের নিয়ে ফেডারেশন দীর্ঘমেয়াদে আবাসিক প্রশিক্ষণ শুরু করবে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রতিভাবান অ্যাথলেটদের খুঁজে বের করতে আমরা সারাদেশে প্রতিভা অন্বেষণ কর্মসূচি শুরু করবো। যেন ভবিষ্যতের জন্য ভালো অ্যাথলেটরা বেরিয়ে আসতে পারে। প্রয়োজনে তাদের বিদেশি কোচদের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। আসছে শীত মৌসুমে আমাদের এই কর্মসূচি শুরু হবে। এর জন্য একটি কমিটিও করে দেওয়া হয়েছে।’

নির্বাহী কমিটির সভাতে জাতীয় প্রতিযোগিতা আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে। জাতীয় অ্যাথলেটিকস হবে আগামী বছরের ১৫ থেকে ১৭ জানুয়ারি। এর আগে ২০ ও ২১ নভেম্বর হবে বয়সভিত্তিক প্রতিযোগিতা। দুটি প্রতিযোগিতাই হবে আর্মি স্টেডিয়ামের ট্র্যাকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাক খেলার অনুপযোগী হওয়ায় আর্মি স্টেডিয়ামই ভরসা। তবে করোনার কারণে এ বছর সামার অ্যাথলেটিকস হচ্ছে না।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
জার্মানির ব্ল্যাক ফরেস্টে ই-বাইকে ঘুরুন পাহাড়, বন আর মেঘের রাজ্য
জার্মানির ব্ল্যাক ফরেস্টে ই-বাইকে ঘুরুন পাহাড়, বন আর মেঘের রাজ্য
আরেকজনকে আদালতে তুলে দ. কোরিয়া থেকে জামিন নেন আসামি, বিচারকের মামলা
আরেকজনকে আদালতে তুলে দ. কোরিয়া থেকে জামিন নেন আসামি, বিচারকের মামলা
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার