কাবাডি হারানো ঐতিহ্য অচিরেই ফিরে পাবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২০, ২১:৩০আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২১:৪২

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জাতীয় খেলা কাবাডি তার হারানো ঐতিহ্য অচিরেই ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নতুন সভাপতিকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘কাবাডি আমাদের জাতীয় খেলা। আমরা চাই আপনার নেতৃত্বে দেশের সকল জেলায় কাবাডি নতুন করে জেগে উঠবে। সেই লক্ষ্যে কাবাডি ফেডারেশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলে আমি আশা করি। দেশের কাবাডির উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ফেডারেশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমাদের প্রত্যাশা, সকলের সম্মিলিত সহযোগিতায় জাতীয় খেলা কাবাডি তার হারানো ঐতিহ্য অচিরেই ফিরে পাবে।’ এ সময় প্রতিমন্ত্রী কাবাডি ফেডারেশনের নব নির্বাচিত সভাপতির সাফল্য কামনা করেন।

সাক্ষাৎকালে কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করে বলেছেন, কাবাডির উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মক্কা প্রতিরক্ষা চুক্তি: বাংলাদেশের কী লাভ, কী ঝুঁকি 
মক্কা প্রতিরক্ষা চুক্তি: বাংলাদেশের কী লাভ, কী ঝুঁকি 
আরও একটি ক্লাব কিনছেন মেসি
আরও একটি ক্লাব কিনছেন মেসি
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, শীর্ষে মিরপুর
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা