বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টি স্পোর্টসে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২০, ১৮:২০আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৮:৩৯

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টি স্পোর্টসে চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আন্তর্জাতিক ক্রিকেট কিংবা বিপিএল যেভাবে আয়োজিত হয়, সেভাবে না হলেও বঙ্গবন্ধুর নামে হতে যাওয়া এই টুর্নামেন্টের জৌলুশ বাড়াতে সব রকম চেষ্টাই করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত কিছুদিন ধরেই টি-টোয়েন্টি কাপের মিডিয়া স্বত্ব নিয়ে কাজ করছিল বিসিবি। আজ (বুধবার) জানা গেলো, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মিডিয়া স্বত্ব পেয়েছে দেশর নতুন ক্রীড়াভিত্তিক চ্যানেল ‘টি স্পোর্টস’।

টিভি সম্প্রচার থেকে শুরু করে ডিটিএইচ ও ওটিটি পেয়েছে এই প্রতিষ্ঠানটিই। ওপেন বিডিংয়ের মাধ্যমে স্বত্ব পেয়েছে তারা। বুধবার বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘ওপেন বিডিংয়ের মাধ্যমে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টিভি স্বত্ব, ডিটিএইচ ও ওটিটি টি স্পোর্টস পেয়েছে।’

এ ব্যাপারে টি স্পোর্টসের জেনারেল ম্যানেজার (অপারেশনস) তাসভীর উল ইসলাম বলেছেন, ‘সম্পূর্ণ সম্প্রচার স্বত্ব আমাদেরই। আমরা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সুষ্ঠু সম্প্রচারে যথেষ্ট আত্মবিশ্বাসী। আশা করি, দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবো আমরা।’

আাগমী ২৫ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হতে পারে। দলগুলো বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এক হোটেলে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে নিজেদের পছন্দের খেলোয়াড় বাছাই করে নিতে পারবে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ের জন্য চাই ২০০ রান
তৃতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
বৈরী আবহাওয়া দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ 
বৈরী আবহাওয়া দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ 
সংস্কারের একদিন পরেই উঠে গেলো নতুন সড়কের পিচ
সংস্কারের একদিন পরেই উঠে গেলো নতুন সড়কের পিচ
চব্বিশের তাপে তেইশের ‘একদফা’ ভুলে যাওয়ার অনুতাপ 
চব্বিশের তাপে তেইশের ‘একদফা’ ভুলে যাওয়ার অনুতাপ 
ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা 
ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা 
সর্বাধিক পঠিত
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ