ক্ষমা চাইলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২০, ১৯:৩৫আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৮:০৮

ক্ষমা চাইলেন সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দিয়েছে সিলেটের এক যুবক। গত সপ্তাহে সাকিব কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করেছেন, এমন খবরের পর এ হুমকি আসে ‘মহসিন তালুকদার’ নামের একটি ফেসবুক আইডি থেকে। হত্যার হুমকি দেওয়ার রাতেই অবশ্য ওই যুবক তার ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে। তবে হুমকির পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ‍এখন সাকিবই নিজের ইউটিউব চ্যানেলে এসে ক্ষমা চাইলেন।

সাকিব বলেছেন, ‘অনেকেই বলছে, আমি পূজা উদ্বোধন করেছি। যেটি আমি কখনোই করিনি। সচেতন মুসলমান হিসেবে আমি এটা করবো না। তারপরও হয়তো ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি। সেটি যদি আপনারা মনে করে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমাপ্রার্থী। আমি আশা করবো, আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম কোনও ঘটনা যেন আর না ঘটে, সেটিও চেষ্টা করবো।’

সোমবার দিবাগত রাত ১২টার পর মাথায় টুপি পরে ফেসবুক লাইভে এসে সালাম দেয় মহসিন তালুকদার নামের এক যুবক। এরপর সিলেটের আঞ্চলিক ভাষায় সাকিবকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এক পর্যায়ে ওই যুবক সাকিবকে দেয় হত্যার হুমকি, ‘সাকিব আল হাসান কয়দিন আগে দেশে আইছইন। কিছুদিন আগে তাইন হজে গেছিলা, তখন খুশি হইছিলাম। কিন্তু তাইন ইবার দেশে আইয়া আবার গেলাগি ইন্ডিয়াত পূজা উদ্বোধন করাত। ইটায় মুসলমানের কলিজায় আঘাত করছে। আমি ফাইলে (একটি চাপাতি প্রদর্শন করে) তারে কোপাইয়া কোপাইয়া কাটিমু।’

যদিও ওই ভিডিওর পর ভোর ৬টা ৪ মিনিটে আবারও একটি লাইভে হাজির হয়ে উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে ওই যুবক। তবে এবার সাকিবকে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানায়।

এ সময় মহসিন বলেছে, কারও চাপে পড়ে এখন এই ভিডিওটি নির্মাণ করছে না সে। সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো অন্য সব তারকাদের সঠিক পথে চলার বার্তা দিতে আবারও লাইভ করছে বলেও জানায়। এই পরিস্থিতির মধ্যে সাকিব নিজেই এবার ক্ষমা চাইলেন।

বিষয়টি নিয়ে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়ে যে ভিডিওটি প্রচার করা হয়েছে, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তার আইডি শনাক্ত করেছি। সাইবার ক্রাইম ইউনিটসহ পুলিশের অন্য ইউনিটগুলো এই অপরাধীকে গ্রেফতার করতে কাজ করছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
লর্ডসে লজ্জার পর পাকিস্তান দলে বড় পরিবর্তনের আভাস!
দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
ছয় সপ্তাহ পর বোলিংয়ে নাহিদ রানা, লক্ষ্য আফগানিস্তান সিরিজ
সর্বশেষ খবর
চাকরি পেতে যে ১০ কৌশল জানা জরুরি 
চাকরি পেতে যে ১০ কৌশল জানা জরুরি 
চমক নিয়ে ৯ সেপ্টেম্বর বাজারে আসছে আইফোন-১৮ সিরিজ
চমক নিয়ে ৯ সেপ্টেম্বর বাজারে আসছে আইফোন-১৮ সিরিজ
তাসকানির নয়নের মণি পাঁচ দ্বীপ, যেখানে মিলবে প্রকৃতি, ইতিহাস ও নির্জনতার স্বাদ
তাসকানির নয়নের মণি পাঁচ দ্বীপ, যেখানে মিলবে প্রকৃতি, ইতিহাস ও নির্জনতার স্বাদ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে 
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে 
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা