এবার নেপালের কোচ হলেন হোয়াটমোর

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২০, ১১:১৪ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১১:১৮

ডেভ হোয়াটমোর। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও জিম্বাবুয়েকে কোচিং করানোর পর এবার নতুন চ্যালেঞ্জে নেমেছেন ডেভ হোয়াটমোর। নেপালের হেড কোচের দায়িত্ব নিয়েছেন এই অস্ট্রেলিয়ান।

হোয়াটমোর মূলত বড় লক্ষ্য নিয়েই নেপালের দায়িত্ব নিয়েছেন। ভারতে ২০২১ সালে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি নেপাল। সে জন্য হোয়াটমোরের লক্ষ্যই হচ্ছে দলটি যেন ২০২২ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া আসরে জায়গা করে নেয়।

নেপাল ক্রিকেট অ্যাসেসিয়েশন বিবৃতিতে জানিয়েছে, ‘ডেভ খুবই আগ্রহের সঙ্গে দায়িত্ব নিতে মুখিয়ে আছে। কারণ তিনি বিশ্বাস করেন যে, নেপালের অনেক প্রতিভা ও আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তাই ডেভ নেপালের হয়ে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন।’

কোচ হিসেবে কম সাফল্য আসেনি হোয়াটমোরের। সর্বোচ্চ সাফল্য বলতে গেলে শ্রীলঙ্কাকে ১৯৯৬ বিশ্বকাপ জেতাতে ছিল তার বড় অবদান। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট উত্থানেও তার ভূমিকা ছিল অসামান্য। তার অধীনেই ২০০৭ বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। যারা নকআউট করেছিল শক্তিশালী ভারতকে, হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকেও। তাই তার অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করবে নেপালের ক্রিকেটকে। 

/এফআইআর/
সম্পর্কিত
পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মেয়েদের দাপট
নতুন স্টেডিয়াম নয়, পুরোনোগুলোই হবে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স: ক্রীড়া প্রতিমন্ত্রী
আইপিএলে দিল্লির কোচ সৌরভ গাঙ্গুলী
সর্বশেষ খবর
বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক নেবে বিটিভি
বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক নেবে বিটিভি
শিক্ষাব্যবস্থায় নতুন ভাবনা, কারিকুলামে আসছে নতুন সংযোজন
শিক্ষাব্যবস্থায় নতুন ভাবনা, কারিকুলামে আসছে নতুন সংযোজন
জনবল নেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
জনবল নেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
‘নারীর স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটা অধিকার’
‘নারীর স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটা অধিকার’
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক