পাকিস্তান বধ দিয়ে ইডেন অভিষেক স্মরণীয় করতে চায় টাইগাররা

রবিউল ইসলাম, কলকাতা থেকে
১৬ মার্চ ২০১৬, ১২:২৩আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৫:১২

বাছাই পর্বে গ্রুপের শীর্ষে থেকেই গত রবিবার সুপার টেন নিশ্চিত করেছে টাইগাররা। আজ বুধবার সুপার টেনের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আজকের ম্যাচটি হবে ইডেন গার্ডেনে। ওয়ান ডে ও টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই প্রথমবার বাংলাদেশ ক্রিকেট দল ইডেন গার্ডেনে ম্যাচ খেলবে। তাই সবকিছু ছাপিয়ে বাংলাদেশের ক্রিকেটে চলছে বাড়তি উন্মাদনা।

ইডেনে টাইগারদের প্রস্তুতি

মেলবোর্ন, লর্ডসে খেলা হলেও এখন পর্যন্ত ইডেনে খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। অবশ্য এই তথ্যের সঙ্গে একটা ফুটনোট আছে। খেলা যে একেবারেই হয়নি তা নয়, হয়েছিল একবার ২৫ বছর আগে। তবে ১৯৯০ সালে বাংলাদেশের যে দলটি এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে এই মাঠে খেলেছিল তাদের ছিল না ওয়ান ডে কিংবা টেস্ট স্ট্যাটাস। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের হাঁটি হাঁটি পা পা যুগের ওই ম্যাচে ৭৩ রানে হেরেছিলো বাংলাদেশ। এরপর বাংলাদেশের ক্রিকেটে নানা রঙ লাগলেও এই মাঠটি এখনও অচেনা বাংলাদেশ দলের কাছে।

বর্তমানে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের মধ্যে কেবল সাকিবই এই মাঠে অনেকবার খেলেছেন। তাও আইপিএলের সুবাদে। তার দল কলকাতা নাইট রাইডার্সের এটি হোমগ্রাউন্ড। দলের বাকিদের কাছে এই মাঠ চেনানোর বাতিঘর আজ তিনি। টানা ১৫ বছরের ক্যারিয়ার হওয়ার পরেও আজই এই মাঠে খেলার সুযোগ হচ্ছে টাইগার অধিনায়ক মাশরাফিরও। স্বাভাবিকভাবেই এই ম্যাচকে ঘিরে তিনিও রোমাঞ্চিত।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ইডেনের অভিষেক ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে চান তিনি।

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি