অজিদের বিপক্ষে খেলবেন মুস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কলকাতা থেকে
১৬ মার্চ ২০১৬, ২০:৩৬আপডেট : ১৬ মার্চ ২০১৬, ২০:৪৪

অজিদের বিপক্ষে খেলবেন মুস্তাফিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ম্যাচে মুস্তাফিজের অভাব স্পষ্টই ফুটে উঠেছে। এদিন পাকিস্তানের বিপক্ষে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে আর মাঠে নামানো হয়নি মুস্তাফিজকে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরুতে খেলছেন এই কাটার বিশেষজ্ঞ। বুধবার পাকিস্তানের বিপক্ষে ৫৫ রানে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে এমন তথ্যই দিলেন মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি বলেন, ‘মুস্তাফিজের খেলার চান্স ছিল। শেষ পর্যন্ত ওকে নিতে পারিনি। আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি। সামনের ম্যাচে ওকে দেখা যেতে পারে।’

সাইড স্ট্রেইনের ইনজুরিতে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম তিন ম্যাচেও একাদশের বাইরে ছিলেন তিনি। গত ৬ ম্যাচ ধরেই মুস্তাফিজকে নিয়ে ধোয়াশা সৃষ্টি হচ্ছে। খেলবেন কি খেলবেন না এটা নিয়ে টিম ম্যানেজমেন্টের মধ্যে দ্বিধা কাজ করছে। মূলত পুরো ফিট মুস্তাফিজকে মাঠে নামাতে চায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বুধবার না খেললেও বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে দেখা যেতে পারে এই কাটার মাস্টারকে।

মাশরাফি বলেন, আসলে এটা যে কোনও ভাবে দেখা যেতে পারে। এ মুহূর্তে ও (মুস্তাফিজ) দলের সেরা বোলার। আমরা চাইছি মুস্তাফিজ যখন সুস্থ হবে তখন খেলবে। আজকের ম্যাচে ওর খেলার খুব সম্ভাবনা ছিল। আমরাও খুব করে চাচ্ছিলাম। কারণ প্রথম ম্যাচ সব সময়ই কঠিন। এর বেশি বলা আমার জন্যে কঠিন। আমি আশা করছি, সামনের ম্যাচে মুস্তাফিজ খেলবে।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি