আইসিসি'র সিদ্ধান্তে সংবাদ সম্মেলনে মাশরাফির কান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট, বেঙ্গালুরু থেকে
২০ মার্চ ২০১৬, ১৩:৪৭আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৯:৩২


সংবাদ সম্মেলনে মাশরাফির কান্না অ‌‌‌বৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি। তবে তাসনিকনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত মানতে পারছেন না কেউই। রবিবার সংবাদ সম্মেলনে রীতিমতো ইমোশনাল হয়ে যান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এ সময় আবেগআপ্লুত মাশরাফি কেঁদে ফেলেন। কোনও কোনও ক্রীড়া সাংবাদিকও তাদের কান্না চেপে রাখতে পারেননি।
চেন্নাস্বামী স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এমন গুমোট পরিবেশে মাশরাফি জানান, তাসকিনকে অবৈধ করার সিদ্ধান্ত তারা মানতে পারছেন না। মাশরাফি বলেন, 'পরীক্ষার মাধ্যমে তার অ্যাকশনে এমন অবৈধ কিছু পাওয়া যায়নি। তারপরও তাকে নিষিদ্ধ করা হয়েছে। ব্যক্তিগত ভাবে মনে করি তার প্রতি অবিচার হয়েছে। আশা করছি সে নায্য বিচার পাবে'
দলের অধিনায়ক হিসেবে আইসিসি'র সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আর কিছু করার নেই মাশরাফির। সংবাদ সম্মেলনে এমনটি জানালেন তিনি নিজেও। মাশরাফি বলেন, 'আমরা বিষয়টি পর্যালোচনা করছি। বিসিবিকে সবকিছু জানানো হয়েছে। তারা পরবর্তী পদক্ষেপ নেবে। বিসিবি আইসিসি'র সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে। আমরা আশা করছি তাসকিনের সঙ্গে নায্য বিচার করবে আইসিসি।'
আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের মনোবল কেমন জানতে চাইলে মাশরাফি বলেন, 'দলের মনোবল ভালো নয়। তাসকিন ‌‌‌আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, সে নিষিদ্ধ হওয়ায় দলের মনোবল ঠিক থাকবে না এটাই স্বাভাবিক। তবে অসিদের বিপক্ষে আমরা জয়ের জন্যই মাঠে নামবো।'

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি