টাইগারদের পঞ্চম উইকেটের পতন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৬, ১৯:৩৮আপডেট : ২১ মার্চ ২০১৬, ২১:০৯

টাইগারদের পঞ্চম উইকেটের পতন অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ১৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৫ রান তুলেছে টাইগাররা।

দ্বিতীয় ওভারে শেন ওয়াটসনের দ্বিতীয় বলে সহজ ক্যাচ তুলে সাজঘরে ফেরেন সৌম্য সরকার (১)। দলীয় সংগ্রহ তখন মাত্র ২ রান। এরপর ক্রিজে আসেন ইনফর্ম ব্যাটসম্যান সাব্বির রহমান। ১৭ বলে ১২ রান করে ফকনারের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন তিনি। তার উইকেটটিও নেন ওয়াটসন। 

এরপর হাল ধরেন মিথুন ও সাকিব। ৪.১ ওভারে এ দুজন ৩৭ রান যোগ করেন। ৯.২ ওভারে জাম্পার বলে ওয়াটসনের হাতে ক্যাচ তুলেন মিথুন। আউট হওয়ার আগে ২২ বলে ২৩ রান করেছেন তিনি। 

এদিন বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। এই ম্যাচে তামিমকে ছাড়াই মাঠে নামছে টাইগাররা। ফুড পয়জনিং এর কারণে অসুস্থতা এই ড্যাশিং ওপেনার। ফলে তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে টাইগারদের। তবে এদিন তামিম না খেললেও মাঠে নামছেন 'বিস্ময় বালক' মুস্তাফিজুর রহমান। 

টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই টাইগার এবং অসিদের। যে দলই হারবে তারাই সেমির দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়বে। ফলে এ ম্যাচে জিততে মরিয়া দুই দলই। এই ম্যাচের আগে আইসিসি দুই বাংলাদেশি বোলারকে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ করেছে। যে কারণে বাংলাদেশ এখন আহত বাঘের মতো বেদনায় ক্ষত-বিক্ষত। সুযোগ বুঝে তাই থাবার অপেক্ষায় তারা। অন্যদিকে এটা তাদের বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইও।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, মাশরাফি মুর্তজা, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান এবং সাকলাইন সজিব।

অস্ট্রেলিয়া একাদশ: শেন ওয়াটসন, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস ফকনার, পিটার নেভিল (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নিল, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলউড।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি