চুক্তি শেষ রবি শাস্ত্রীর

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০১৬, ১২:৩৩আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১২:৩৫

চুক্তি শেষ রবি শাস্ত্রীরটি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের সঙ্গে সঙ্গে চুক্তি শেষ হয়ে গেলো ভারতীয় টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ভারতের ক্রিকেট উপদেষ্টা কমিটি চাইলে তার সঙ্গে নতুন চুক্তি হতে পারে।
প্রভাবশালী ক্রিকেট উপদেষ্টা কমিটিতে আছেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টিম ডিরেক্টর হিসেবে রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তি করেছিল বিসিসিআই।
এ প্রসঙ্গে অনুরাগ ঠাকুর বলেছেন, ‘রবি শাস্ত্রীর চুক্তি শেষ। এখন আর টিম ডিরেক্টর হিসেবে কাউকে নেওয়া হবে না। আমরা ফুল টাইম কোচ নিচ্ছি। টিম ডিরেক্টর আর কোচ দুটো নয়, একটাই পদ থাকবে। রবি শাস্ত্রীর সঙ্গে নতুন চুক্তি হতেও পারে।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেট উপদেষ্টা কমিটি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ৩ এপ্রিলের পর কমিটির বৈঠক হতে পারে।’

উল্লেখ্য, ইংল্যান্ড সফরে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ২০১৪ সালে রবি শাস্ত্রীকে ভারতের টিম ডিরেক্টর করা হয়।

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি