২২ এপ্রিল শুরু ঢাকা প্রিমিয়ার লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৬, ২০:২৪আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ২০:৩২

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিসিডিএমের সভা অনুষ্ঠিত হয় অবশেষে ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সময়সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ২২ এপ্রিল শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচয়ে জমজমাট এই আসর। ২২ এপ্রিল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ১০ এপ্রিল প্লেয়ার বাই চয়েজের মাধ্যমে ক্লাবগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের তালিকাভুক্ত করতে পারবে।


শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিসিডিএমের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সিসিডিএমের চেয়ারম্যান কাজী গোলাম মর্তুজা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ক্লাবগুলো দলে যত খুশি ততজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে। তবে প্রতি ম্যাচে একজনের বেশি খেলাতে পারবে না কোনও ক্লাব।

সভাতে আইকন খেলোয়াড়দের নামও চূড়ান্ত হয়েছে। আগের তালিকা থেকে বাদ পড়েছেন নাসির হোসেন। আইকন তালিকায় ঢুকেছেন ইমরুল কায়েস ও সাব্বির রহমান রুম্মন। অন্যদিকে আগে থেকেই ছিলেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তরুন ক্রিটোরদের মধ্যে মুস্তাফিজ এ ক্যাটাগরিতে পেয়েছেন।

দুই দিন আগে প্লেয়ারদের 'বাই চয়েজ' ক্যাটাগরিও চূড়ান্ত হয়েছে। আইকন ক্যাটাগরিতে খেলোয়াড়রা ৩০ লাখ টাকা সর্বোচ্চ পাবেন। এছাড়া এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়রা ২৫ লাখ, এ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ২০ লাখ, বি প্লাস ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১৫ লাখ, বি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১২ লাখ, সি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৮ লাখ, ডি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৫ লাখ এবং ই ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন সাড়ে ৩ লাখ টাকা।

/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি